শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬২৪ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইমরানের অভিযোগ: পাকিস্তানে আবার ১৯৭১-এর ইতিহাসের পুনরাবৃত্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২:৪৩

শেয়ার করুনঃ
ইমরানের অভিযোগ: পাকিস্তানে আবার ১৯৭১-এর ইতিহাসের পুনরাবৃত্তি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান সামরিক নেতৃত্বের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। সম্প্রতি এক্সে (পূর্বে টুইটার) করা পোস্টে তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানে ১৯৭১ সালের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ইমরান দাবি করেন, তখন ইয়াহিয়া খান তার স্বৈরাচারী আচরণে দেশ ধ্বংস করেছিলেন। আজও একইভাবে বর্তমান সামরিক শাসক নিজেদের ক্ষমতা ধরে রাখতে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।  

ইমরান খানের পোস্টে তার কারাদণ্ডের প্রসঙ্গও উঠে আসে। আল-কাদির দুর্নীতি মামলায় তার সাজা হওয়াকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই মামলায় প্রকৃতপক্ষে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার পুত্রের শাস্তি হওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, এই রায় বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা আরও খর্ব করেছে। বিচারকদের বিরুদ্ধে স্বৈরাচারের পক্ষে কাজ করার অভিযোগ তুলে ইমরান বলেন, যারা স্বৈরশাসনের নির্দেশ মেনে চলে, তাদের পুরস্কৃত করা হয়।  

আরও

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী

১৯৭১ সালের ঘটনা উল্লেখ করে ইমরান খান পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের প্রতিবেদন পড়ে দেখার আহ্বান জানান। তিনি মনে করেন, সেই সময়ের ভুল নীতির কারণে দেশ বিভক্ত হয়েছিল। বর্তমান পরিস্থিতিও একই ধরনের বিপজ্জনক পথ অনুসরণ করছে।  

ইমরান খান তার দাতব্য কাজের প্রসঙ্গেও কথা বলেন। শওকত খানুম হাসপাতাল এবং নমাল বিশ্ববিদ্যালয়ের মতো আল-কাদির বিশ্ববিদ্যালয়ও জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত একটি দাতব্য প্রতিষ্ঠান বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আমি বা বুশরা বিবি এই প্রকল্প থেকে কোনো আর্থিক সুবিধা পাইনি। বরং এটি শিক্ষার্থীদের নবী মুহাম্মদ (সা.) এর জীবনী শেখার সুযোগ করে দেয়।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

পাকিস্তানে একযোগে হামলা, নিহত ৩৩ জন

পাকিস্তানে একযোগে হামলা, নিহত ৩৩ জন

ইমরানের সাম্প্রতিক মন্তব্যের ফলে পিটিআই এবং সরকারের মধ্যে চলমান সমঝোতা আলোচনা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার সামরিক বাহিনী সম্পর্কিত মন্তব্য সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পরিবেশ আরও কঠিন করে তুলতে পারে। এর আগে সেনাপ্রধানের পক্ষ থেকে পিটিআই নেতাদের জানানো হয়েছিল, ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারবেন না।  

ইমরান বর্তমানে কারাগারে আছেন। তার পক্ষ থেকে এক্সে পোস্ট করা হয়েছে। তার এ ধরনের বক্তব্য পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইমরানের সমর্থকরা তার মুক্তির দাবিতে সরব হলেও সরকারের অবস্থান কঠোর।  

পাকিস্তানে ইমরান খানের সাম্প্রতিক বক্তব্য শুধু রাজনৈতিক নয়, সামাজিকভাবেও প্রভাব ফেলেছে। তার অভিযোগ ও সামরিক শাসনের সমালোচনার ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

সর্বশেষ সংবাদ

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

দৌলতদিয়ায় ৪ দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক, পাল্টাপাল্টি অভিযোগ

দৌলতদিয়ায় ৪ দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক, পাল্টাপাল্টি অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১

ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১

পাকিস্তানের ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ কার্পেট মোড়ানো মেঝেতে পড়ে আছে। কাঁচের টুকরো, ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মুসল্লিরা চারপাশে

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাজনিত ঝুঁকি ও সম্ভাব্য অনিশ্চিত পরিস্থিতির কথা উল্লেখ করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই সতর্কবার্তা জারি করা হয়। খবরটি প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। সতর্কবার্তায় বলা হয়েছে, যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারবেন না, তারা যেন দ্রুত কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেন। এটি নিজ বাসভবন অথবা অন্য কোনো সুরক্ষিত ভবন

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট-শেহবাজ শরিফ

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট-শেহবাজ শরিফ

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশটি। এই ম্যাচ বয়কটের কারণ এবার প্রকাশ্যে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। শেহবাজ শরিফ জানান, পাকিস্তান ভেবেচিন্তেই এই

বাংলাদেশে গণগ্রেপ্তার ও মব সহিংসতা নিয়ে এইচআরডব্লিউ’র উদ্বেগ

বাংলাদেশে গণগ্রেপ্তার ও মব সহিংসতা নিয়ে এইচআরডব্লিউ’র উদ্বেগ

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে গুম, ভয়ভীতি ও দমন–পীড়নের যে পরিবেশ ছিল, অন্তর্বর্তী সরকারের সময়ে তার কিছুটা অবসান ঘটলেও এখনও মব সহিংসতা, গণগ্রেপ্তার ও জামিন না দেওয়ার চর্চা চলছে। সংস্থাটির মতে, ২০২৪ সালে ক্ষমতা নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে বড়

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন পরিকল্পনা

কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন পরিকল্পনা

কলকাতার শপিং মলের ভিড়ে খাদ্যদ্রব্যের মাঝে বসে থাকা আওয়ামী লীগের নির্বাসিত নেতারা দেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন। দেশে মানবতাবিরোধী অপরাধ, খুন, রাষ্ট্রদ্রোহ ও আত্মসাতের অভিযোগে পলাতক হিসেবে বিবেচিত এই নেতারা ভারতে আশ্রয় নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। ১৬ মাস আগে বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হলে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে অগ্রসর হলে তিনি উড়োজাহাজে ভারতে