শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৬

শেয়ার করুনঃ
আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল ৭ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর-৬ আসনের বিরামপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিরামপুর সরকারি কলেজ মাঠে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দিবেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরও

খাদ্য সহায়তায় নতুন ক্যাটাগরি বাতিল দাবিতে রোহিঙ্গাদের মানববন্ধন

খাদ্য সহায়তায় নতুন ক্যাটাগরি বাতিল দাবিতে রোহিঙ্গাদের মানববন্ধন

বর্তমানে বিরামপুর সরকারি কলেজ মাঠে পুরোদমে চলছে জনসভার মঞ্চ তৈরির কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভায় আগত মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশাল এলাকা জুড়ে স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি জনসভায় যোগ দিতে তাঁর সফর সূচি মতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় দেওয়ার কথা রয়েছে। জনসভা শেষে এদিন দিনাজপুর শহরে গিয়ে তার নানা, নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আরও

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক
তারেক রহমানদিনাজপুর-৬
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
তিনি জানান, তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা বেগম খুরশিদ জাহান হকের কবর দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে অবস্থিত। বিরামপুরে অবতরণের পর তিনি দিনাজপুর শহরে গিয়ে এসব কবর জিয়ারত করবেন।

ডাঃ জাহিদ হোসেন বলেন, আগামীকাল ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের বিরামপুর সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সফর উপলক্ষে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনি সমাবেশে তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

বিরামপুর উপজেলার বিএনপির সভাপতি শফিকুল আলম জানিয়েছেন,এই জনসভা হবে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম গণসমাবেশ। তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য দিনাজপুর ও আশপাশের জেলা থেকে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিরামপুর জনসমুদ্রে পরিণত হবে।

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাইরাসজনিত সংক্রামিত হাম রোগের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গফুর মন্ডল পাড়া এলাকায় এ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী, প্যারামেডিক মিষ্টি খাতুন, শামীমা আক্তার ও মেহেদী হাসান ইমন। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী ভাইরাসজনিত সংক্রামক

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড বই চালুর নামে শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুস সোবাহান রাজা ও সদস্য সচিব আহসান হাবিব পাঞ্জেরী পাবলিকেশন কোম্পানির কাছ থেকে অর্থ গ্রহণ করে উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই চালুর প্রতিশ্রুতি দেন। জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সমিতির রূপালী ব্যাংকের ৮৪৭

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার বিকেলে উপজেলার দত্তেরহাট আল হেরা বিদ্যানিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাছির (২৬), মো. টিপু

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দি নিউ চিত্র রেখা জুয়েলার্স নামের একটি স্বর্ণালংকারের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ, হামলাকারীরা দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই করেছে। দোকানটির স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ জানান, অতর্কিতভাবে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা