বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধআন্তর্জাতিক

বিমানবালাকে চুমু দেয়ার চেষ্টা, মুম্বাইয়ে গ্রেপ্তার বাংলাদেশি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪১

শেয়ার করুনঃ
বিমানবালাকে চুমু দেয়ার চেষ্টা, মুম্বাইয়ে গ্রেপ্তার বাংলাদেশি

ভারতের মুম্বাইয়ে ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সে দেশের একজন পুলিশ কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন। মুম্বাই হয়ে মাসকাট থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভিস্তারা এয়ারলাইনসের ফ্লাইটটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছু সময় আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছিল।

পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অভিযুক্ত মোহাম্মদ দুলাল একজন বাংলাদেশি নাগরিক।

আরও

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

 তিনি ভিস্তারা ফ্লাইটে মাসকাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। বিমানটি মুম্বাইতে অবতরণের আধা ঘণ্টা আগে দুলাল তার আসন থেকে উঠে একজন বিমানবালাকে জড়িয়ে ধরেন এবং তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।’

আরও

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

এ ছাড়া অন্য কেবিন ক্রু সদস্য ও যাত্রীরা দুলালকে থামানোর চেষ্টা করলেও তিনি অশোভন আচরণ করেন। অভিযুক্তকে ফ্লাইট ক্যাপ্টেন সতর্ক ও বিশৃঙ্খল যাত্রী হিসেবে ঘোষণা করেছিলেন।

যৌন হয়রানি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তবে তিনি ক্যাপ্টেনের কথা শোনেননি। এরপর বিমানটি মুম্বাই বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্তকে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হলে তারা তাকে সাহার থানায় নিয়ে যান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিমানবালার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুলালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারাগুলোর অধীনে একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এরপর অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করা হলে তাকে শুক্রবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

একটি বিবৃতিতে ভিস্তারার একজন মুখপাত্র বলেছেন, ‘মাসকাট থেকে মুম্বাইগামী ভিস্তারা ফ্লাইট ইউকে-২৩৪-এ একটি অপ্রীতিকর যাত্রীসংক্রান্ত ঘটনার অভিযোগ উঠেছিল। চরম অসদাচরণের পরিপ্রেক্ষিতে ক্যাপ্টেন একটি সতর্কতা জারি করেছিলেন এবং গ্রাহককে সামলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্দেশিকা ও কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুসারে স্থলে থাকা নিরাপত্তা সংস্থাগুলোকে অবতরণের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্যও জানানো হয়েছিল।’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা আরো তদন্তের জন্য অভিযুক্ত দুলালকে হেফাজতে নিয়েছে। পাশাপাশি এসওপি অনুযায়ী ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

মুখপাত্র বলেছেন, গ্রাহক ও কর্মীদের সুরক্ষা, নিরাপত্তা ও মর্যাদাকে বিপন্ন করে—এমন অনিয়মিত আচরণের বিরুদ্ধে ভিস্তারা জিরো-টলারেন্স নীতিতে দৃঢ়ভাবে ব্যবস্থা নেয়।

সূত্র : এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক