শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

সাঁতারের পোশাক পরে ছবি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১:৫৮

শেয়ার করুনঃ
সাঁতারের পোশাক পরে ছবি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষিকার অভিযোগ, সাঁতারের পোশাক পরা একটি ছবি তার সামাজিক মাধ্যমে ছিল। সেটি দেখে এক ছাত্রর পরিবার অভিযোগ করায় তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়।

বিষয়টি বেশ কিছুদিন আগের হলেও অতি সম্প্রতি তা সামনে এসেছে একটি সংবাদমাধ্যমে। তার পরে তা নিয়ে সামাজিক মাধ্যমে জোরেসোরে প্রতিবাদ হচ্ছে।

আরও

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

প্রতিবাদের ধরন হিসাবে অনেক নারী সাঁতারের পোশাক পরে ছবি পোস্ট করছেন। আবার 'পোশাক আমার স্বাধীনতা' এই জাতীয় পোস্টও করছেন অনেকে।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা একটিমাত্র সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পরে আর কারও সঙ্গে কথা বলতে চাইছেন না বিষয়টিতে আদালতে আছে বলে। আর সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কোনও মন্তব্যই করেনি এখনও পর্যন্ত।

আরও

যুদ্ধ থামাতে শর্ত ছাড়েও রাজি অধিকাংশ মার্কিন ভোটার

যুদ্ধ থামাতে শর্ত ছাড়েও রাজি অধিকাংশ মার্কিন ভোটার

ওই অপসারিত শিক্ষিকা একটি দৈনিককে যা বলেছেন, তা হল, ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি সাঁতারের পোশাক পরা একটি ছবি দিয়েছিলেন। সেটি কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দেখতে পায়। ওই ছাত্রের অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানান ওই শিক্ষিকার বিরুদ্ধে।

প্রতিবাদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ওই শিক্ষিকা জানাচ্ছেন ওই অ্যাকাউন্টটি তার 'প্রাইভেট' করা আছে, তাই সেখানে যে কেউ তার ছবি দেখতে পারে না। তার দাবী যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার অনুমতি না নিয়ে ওই ছবির প্রিন্ট আউট নেয় এবং তার সামনেই শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যদের দেখানো হয় সেটি।

কেন সাঁতারের পোশাক পরে এই প্রতিবাদ?

ফেসবুকে নিজের সাঁতারের পোশাক পরা ছবি পোস্ট করেছেন অদিতি রায়। 'টেক দ্যাট জেভিয়ার্স' হ্যাশট্যাগ দিয়ে তিনি ছবিটি পোস্ট করেছেন।

বিবিসি বাংলাকে তিনি জানাচ্ছিলেন, "সমুদ্রে স্নান করার ছবি ওটা, আর সেখানে ওই পোষাকেই নামা উচিত বলে মনে হয়। আর ছবিটা দিয়ে আমি আমার প্রতিবাদটা জানালাম।"

তিনি বলছিলেন,"যা ঘটেছে সেন্ট জেভিয়ার্সে, তা একটা ঘৃণ্য ঘটনা। একজন শিক্ষিকা তার ব্যক্তিগত জীবনে কী করছেন, সেটা তো তার ব্যক্তিগত পরিসর। সেখানে ঢুকে পরে কোনও ছাত্র যদি শিক্ষিকার ছবি দেখে উত্তেজিত হয়, তাহলে দোষটা তো সেই ছাত্রের। এইসব ছাত্ররা বড় হয়ে তার বান্ধবী বা স্ত্রীকে নির্দেশ দিতে থাকবে যে কী পরতে হবে।"

"ছোট পোশাক পরা মেয়েদের দেখলে এধরনের ছেলেদের মনেই ধর্ষণের ইচ্ছা জাগে," মন্তব্য অদিতি রায়ের।

'কেউ কেন আমাকে ডিক্টেট করবে যে আমার কোনটা করা উচিত'?

মা-মেয়ে দুজনেই সাঁতারের পোশাক পরে ছবি পোস্ট করেছেন সুজাতা ঘোষও।

"আমি মা, সংসার করি, আবার ব্যবসাও করি। সম্পূর্ণ স্বাধীন আমি। তাই আমাকে কেউ ডিক্টেট কেন করবে যে আমার কোনটা করা উচিত আর কোনটা অনুচিত! আমি যেমন কোনও নিমন্ত্রণ রক্ষা করতে সুইম স্যুট পরে যাব না, আবার তেমনই সাঁতার কাটতে গিয়ে আপাদমস্তক মুড়িয়ে স্নান করতে নামব না," বলছিলেন মিসেস ঘোষ।

ছবি না দিয়ে লিখিত প্রতিবাদও চলছে সামাজিক মাধ্যমে

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তার কথায়, "সেন্ট জেভিয়ার্সে একজন শিক্ষিকার স্বাধীনতায় যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, তার জন্য ওই ছাত্রটি যতটা দায়ী, তার বাবামাও ততটাই দায়ী। তারা নিজের সন্তানকে এটা শেখাননি যে শিক্ষিকাকে কীভাবে সম্মান জানাতে হয়। আবার কর্তৃপক্ষও ছাত্রটিকে শেখায়নি যে সে কতবড় অন্যায় করেছে।"

এরজন্য যা যা প্রতিবাদ হবে, সেখানে সক্রিয়ভাবেই হাজির থাকবেন বলে জানাচ্ছিলেন সুজাতা ঘোষ।

'শিক্ষিকার ছবিতে কেন গোপনে নজর রাখবে ছাত্রটি'

অনেকে যেমন নিজে সাঁতারের পোশাক পরে ছবি দিচ্ছেন, তেমন আবার অনলাইনে চিঠি লিখেও প্রতিবাদ করছেন।

অনুরাধা রায়চৌধুরীর মতো কেউ কেউ আবার 'টেক দ্যাট জেভিয়ার্স' হ্যাশট্যাগ দিয়ে লিখিত প্রতিবাদও জানাচ্ছেন।

তিনি বলছিলেন, "আমরা আসলে ছেলেদের সংবেদনশীল হওয়ার শিক্ষাটা দিই না। যতি শিক্ষা আমরা মেয়েদের দিই যে তুমি এটা করবে, এটা করবে না। অথচ ছেলেদের এটা বোঝাই না তুমি কোনটা করবে না। ওই ছাত্রের বাবা মায়ের এটা তাকে বোঝানো উচিত ছিল যে পড়াশোনার বিষয়ের বাইরে গোপনে কোনও শিক্ষিকার ছবি দেখাটা অনুচিত। আর তার ভিত্তিতে শিক্ষিকাকে জাজ করো না এটা বলা উচিত ছিল তাদের।"

তার প্রতিবাদ সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষের অবস্থান নিয়েও।

"পড়ানোর বাইরে কোন শিক্ষিকা কী করছেন, সেটা দেখার দায়িত্ব ওই শিক্ষা প্রতিষ্ঠানকে কে দিল?" প্রশ্ন মিসেস রায়চৌধুরীর।

শুধু যে নারীরাই প্রতিবাদ করছেন ঘটনাটির, তা নয়।

সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীরাও স্তম্ভিত

অনেক পুরুষকেও দেখা যাচ্ছে ঘটনাটি নিয়ে ফেসবুক, টুইটারে লিখতে। আবার প্রতিবাদ আসছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তনীদের কাছ থেকেও।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় নতুন হয়েছে।

কিন্তু একই পরিচালন কর্তৃপক্ষের অধীনে যে সেন্ট জেভিয়ার্স স্বয়ংশাসিত কলেজ আছে, সেখানে পড়াশোনা করেছেন অর্য্যানী ব্যানার্জী।

"সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী হয়ে আমরা ভাবতেই পারি না যে এরকম একটা ঘটনা হবে। অত্যন্ত লজ্জার বিষয়। নীতিপুলিশগিরি করা সমাজের কোনও স্তরে, কোনও সময়েই মেনে নেওয়া যায় না। একজন শিক্ষিকার ব্যক্তিগত জীবনের কোনও একটা ছবি দেখে তা নিয়ে অভিযোগ জমা পরছে, এটা ভাবাই যায় না। অন্তত আমাদের সময়ে এরকম তো ছিল না কলেজটা," বলছিলেন মিজ ব্যানার্জী।

সূত্র: বিবিসি বাংলা

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

এ সম্পর্কিত আরও পড়ুন

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী, রাতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হবে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হবে ড্রোন প্রতিরোধী জাল। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের দ্য টাইমস ও স্কাই নিউজ এ তথ্য জানায়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেনি। মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা তৈরি করেছে। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবারও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। দেশগুলো নিজস্ব শিল্পে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় অর্থনীতিগুলো শুল্কের