বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬২৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

প্রবীণদের বিউটি কনটেস্ট, দেখা হবে মনের সৌন্দর্য্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১৬:৪৯

শেয়ার করুনঃ
প্রবীণদের বিউটি কনটেস্ট, দেখা হবে মনের সৌন্দর্য্য

কুঁচকে গিয়েছে শরীরের চামড়া। চোখেও আবছা দেখেন। হাঁটতে পারেন না সোজাভাবে। মাথার চুলও উঠে গিয়েছে। এই অবস্থাতেও যদি আপনি বিউটি কনটেস্টে চাম্পিয়ন হন!

ভাবছেন মজা করছি! একদম না। ভরা বসন্তে শহরে হতে চলেছে প্রবীণ নাগরিকদের বিউটি কনটেস্ট। যেখানে শারীরিক সৌন্দর্য্যের বদলে দেখা হবে মনের সৌন্দর্য্য। আগামী ২১ শে মার্চ এই প্রতিযগিতায় র‍্যাম্পে হাঁটা বা মুখমন্ডলের সৌন্দর্য বিচারের মাপকাঠি নয়। দেখা হবে ষাট পেরনোর পরও তাঁর বুদ্ধিমত্তা। ৬৬ জন প্রতিযোগী এতে রয়েছেন। ৩৭ জন পুরুষ এবং ২৯ জন মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিচারকরা দেখবেন, প্রতিযোগীরা প্রবীণ হয়েও তিনি বয়সের তুলনায় মানসিকভাবে কতটা নবীন, কতটা আধুনিক, কতটা সক্রিয় বা আশাবাদী। তবে তাঁর সঙ্গে সেই মানুষের শারিরীক গঠন কীরকম, সেটাও দেখা হবে।

আরও

সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

ঠিকানা শিমলা নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রবীণ নাগরিকদের মানসিকভাবে আরও তরুণ করে তুলতে করা হচ্ছে এই প্রতিযোগীতা। সংস্থার তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে যাঁরা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করবেন, তাঁদের একটি প্রশ্নমালা ভরতি করতে হবে, যার থেকে তাঁরা বুঝে নেবেন তাঁর মানসিক গঠন। এর সঙ্গে যুক্ত হবে প্রতিযোগিনীর মঞ্চের উপস্থাপনা। সব কিছু মিলিয়ে একজন প্রতিযোগী বা প্রতিযোগিনী বিজয়ী হয়ে উঠবেন। ওই সংস্থার কর্ণধাররা জানাচ্ছেন, এটা একটা অভিনব প্রতিযোগিতা। বিউটি কনটেস্ট বলতে প্রধাগত যে ধারণা মানুষের মনে এটা তার থেকে আলাদা। বিউটি কনটেস্টের উদ্ভব ১৮৩৯ সালে। শুরু করেছিলেন আর্চিবোল্ড উইলিয়াম মন্টেগোমারি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিউটি কনটেস্ট বলতে আমরা বুঝি নারীর শারিরীক সৌন্দর্য বিচার। এখন প্রচলিত বিউটি কনটেস্টে নারীর শারিরীক সৌন্দর্য ছাড়া তার বুদ্ধিমত্তা, বিচার বোধ এই সবও মাপা হয়। এক্ষেত্রেও প্রবীণদের তাই হবে। তবে শারীরিক সৌন্দ্যর্যের থেকে তাঁর মনের তারুণ্যকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় শ’খানেক প্রতিযোগীর থেকে বাছাই করে ৬৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। প্রতিযোগিতা হবে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে।

বিউটি কনটেস্ট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

এই প্রতিযোগিতার বিচারক হিসাবে থাকবেন বাচিক শিল্পী শ্রী সুকুমার ঘোষ আপনার মনোবিদ শ্রী মোহিত রনদীপ এই প্রতিযোগিতার প্রধান বিচারপতির ভূমিকা পালন করবেন এবং তার সঙ্গে ‘প্রবীণ মানুষের সৌন্দর্য বলতে কি বোঝায়’ তার উপর একটি বক্তব্যও রাখবেন। পুরুষ-মহিলা নির্বিশেষে ষাটোর্ধ্ব যে কেউ এই প্রতিযোগী হয়েছেন। পুরুষ ও মহিলা মিলিয়ে দুটি করে মোট চারটি বিভাগ হবে। ৬০-৭০ ‘ক’ বিভাগ এবং ৭১ থেকে ‘খ’ বিভাগ। মোট চারটি পুরস্কার থাকবে। পুরস্কারের নাম ‘প্রবুদ্ধ প্রবীণ/ প্রবীণা’।

এই প্রতিযোগিতার অংশগ্রহণ বিনামূল্যে। কিন্তু যাঁরা দর্শক হিসাবে আসতে চান তাঁদের মাথাপিছু ধার্য ২০০ টাকা। দর্শক যে কোনও বয়েসের মানুষ হতে পারেন। যারা এই প্রতিযোগিতা করছেন সেই সংস্থার সাধারণ সম্পাদক অমিতাভ দে সরকার জানান, “এটা প্রবীণ মানুষদের একটু ভাল রাখার প্রয়াস। তাঁদের মনকে যেন বার্ধক্য যাতে কুঁড়ে কুঁড়ে না খায়, সে কারণেই এই প্রতিযোগিতা। নতুন ধরনের প্রতিযোগীতায় তাঁদের বাঁচার ইচ্ছেকে আরও বাড়িয়ে তুলবে।”

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সর্বশেষ সংবাদ

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের

নুসরাতের পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (১১ নভেম্বর) কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সির। পুলিশের একটি দল অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হয়। কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেবে ইরান

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেবে ইরান

বাইরের হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার আহমদ ভাহিদি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাসনিম নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান ভাহিদি। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন,

সৌদির গুরুত্বপূর্ণ তেলপথে হামলা, অক্ষত রয়েছে সরবরাহ কার্যক্রম

সৌদির গুরুত্বপূর্ণ তেলপথে হামলা, অক্ষত রয়েছে সরবরাহ কার্যক্রম

হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের প্রধান পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের

ইরান যুদ্ধ কার্যত শেষ, ট্রাম্পের দাবি উড়িয়ে দিল তেহরান

ইরান যুদ্ধ কার্যত শেষ, ট্রাম্পের দাবি উড়িয়ে দিল তেহরান

ইরান যুদ্ধকে সামরিকভাবে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর এ বক্তব্যকে ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা। সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরান সামরিকভাবে কার্যত শেষ। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতি বজায় রেখেছে। সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা কম

এপেক সম্মেলনে শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

এপেক সম্মেলনে শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

চীনের শেনজেনে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্ভাব্য এই বৈঠকের কথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে তার বৈঠক হতে পারে এবং আলোচনাটি বেশ