বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬১৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে ছাগলের বাচ্চার জন্ম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২২, ২১:৫

শেয়ার করুনঃ
১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে ছাগলের বাচ্চার জন্ম

পাকিস্তানের করাচিতে অস্বাভাবিক লম্বা কান নিয়ে জন্ম নিয়েছে একটি ছাগল। নবজাতক শিশু ওই ছাগলের কানের দৈর্ঘ্য প্রায় ১৯ ইঞ্চি (৪৬ সেমি)। অস্বাভাবিক লম্বা এই কানের জন্য বিশ্ব রেকর্ডধারী হিসাবে নাম অন্তর্ভুক্ত হতে পারে ছাগল শাবকটির। মঙ্গলবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক লম্বা কান নিয়ে গত ৫ জুন পাকিস্তানের সিন্ধ প্রদেশে জন্ম নেয় ছাগলটি। জন্মের পর তার নাম রাখা হয় সিম্বা। জন্মের পর সিম্বার অস্বাভাবিক লম্বা কান দেখে বিস্মিত হয়ে যান তার মালিক মুহাম্মদ হাসান নারেজো।

আরও

পিওকে বিক্ষোভকারীদের শত্রু বলায় বিতর্কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পিওকে বিক্ষোভকারীদের শত্রু বলায় বিতর্কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সংবাদমাধ্যম বলছে, সিম্বা নামের ছাগলটির কারণে তার মালিক হাসান নারেজো ইতোমধ্যেই পাকিস্তানের সেলিব্রিটি হয়ে উঠেছেন। ছাগলের কান এতো লম্বা যে, সে যখন হাঁটে তখন সেগুলো মেঝেতে লেগে থাকে। এছাড়া কান দু’টো সবসময় সিম্বার মুখের উভয় পাশে ঝুলছে এবং বাতাসে দুলছে।

আরেক সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ছাগলের বাচ্চার কান অস্বাভাবিক লম্বা হওয়ার কারণ সম্ভবত জিন মিউটেশন বা জেনেটিক কোনো রোগের ফল। যাইহোক, ছাগলটি তার এই কান নিয়ে ভালো আছে বলেই মনে হচ্ছে।অপরদিকে নারেজোর আশা, লম্বা কান নিয়ে সিম্বা শিগগিরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হবে।সিম্বা হলো নুবিয়ান জাতের একটি ছাগল। এই জাতের ছাগলগুলো তার লম্বা কানের জন্য পরিচিত। অবশ্য কান লম্বা হওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও রয়েছে, আর তা হচ্ছে- গরম আবহাওয়ায় লম্বা কান শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সৌদিতে ড্রোন হামলার নিন্দায় পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া

সৌদিতে ড্রোন হামলার নিন্দায় পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া

তবে নুবিয়ান জাতের ছাগলের কান যতটা লম্বা হয়ে থাকে, সিম্বার কান তার চেয়েও লম্বা। কিন্তু সৌভাগ্যবশত অস্বাভাবিক লম্বা এই কান সিম্বার জন্য সুবিধাজনক। কারণ বৈচিত্রময় ভূখণ্ডের কারণে পাকিস্তানের করাচির তাপমাত্রা পরিবর্তিত হয়। এমনকি গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে সবচেয়ে বেশি ছাগল পাওয়া যায় কামোরি জাতের। এটি পাকিস্তানের সিন্ধ প্রদেশে পাওয়া যায়। এছাড়া ছাগল উৎপাদনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে পাকিস্তান।অবশ্য বিভিন্ন কারণেই পাকিস্তানে ছাগল পালন করা হয়ে থাকে। কিছু জাতের ছাগল মাংসের জন্য লালন-পালন করা হয়, তো কিছু জাতের ছাগল আবার মাংস ও দুধ উভয়ের জন্য পালন করা হয়।

নুবিয়ান জাতের ছাগলগুলো উচ্চ-মানের, উচ্চ-বাটারফ্যাটযুক্ত দুধ উৎপাদন করে থাকে। এই ছাগলের দুধ পান করা যেতে পারে বা আইসক্রিম, দই, পনির এবং মাখন তৈরি করতে ব্যবহারও করা যেতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যভিত্তিক ঐতিহ্যের কারণে নুবিয়ান জাতের ছাগলগুলো খুব গরম আবহাওয়ায় বাস করতে পারে এবং অন্যান্য দুগ্ধজাত ছাগলের তুলনায় তাদের প্রজনন ঋতু থাকে বেশি।

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

হবিগঞ্জে স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

হবিগঞ্জে স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দুমিয়াতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি বুধবার এক প্রাথমিক মূল্যায়নে এ তথ্য জানিয়েছে। তবে মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বন্দর ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইঞ্চকেপ পৃথক এক বার্তায় জানিয়েছে, দুমিয়াত বন্দরে দুটি গ্যাস ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার

মধ্যপ্রাচ্যে সংঘাত চললেও কমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দর

মধ্যপ্রাচ্যে সংঘাত চললেও কমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী ট্যাংকারের স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির পর এবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫

পাকিস্তানে তল্লাশি চৌকিতে রক্তক্ষয়ী হামলায় নিহত পনেরো

পাকিস্তানে তল্লাশি চৌকিতে রক্তক্ষয়ী হামলায় নিহত পনেরো

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা এবং আটজন হামলাকারী নিহত হয়েছেন। একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের পর হামলার বিষয়টি নিশ্চিত করেছে জিও নিউজ। টিআরটি ওয়ার্ল্ডের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, বুধবার সন্ধ্যায় হাঙ্গু জেলার তল্লাশি

বাংলাদেশ থেকে তিন লাখ শরণার্থী নিতে সম্মত মিয়ানমার

বাংলাদেশ থেকে তিন লাখ শরণার্থী নিতে সম্মত মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নেওয়ার বিষয়ে দেশটি ইতিবাচক অবস্থান নিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে। তুরস্কভিত্তিক

ইরানে রাতভর মার্কিন বিমান হামলা, কেঁপে উঠল দক্ষিণাঞ্চল

ইরানে রাতভর মার্কিন বিমান হামলা, কেঁপে উঠল দক্ষিণাঞ্চল

ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার মার্কিন সময় রাত আটটায়, যা গ্রিনিচ মান সময় রাত ১২টার সমান, এ হামলা শুরু হয়। হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশ ও দ্বীপে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে প্রেস টিভি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র