মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিকমজার খবর

পোষা তোতার আদালতে সাক্ষ্য! ধরা পড়ল খুনি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুন ২০২২, ১:৪০

শেয়ার করুনঃ
পোষা তোতার আদালতে সাক্ষ্য! ধরা পড়ল খুনি

এক প্রৌঢ়কে গুলি করে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন তাঁর স্ত্রী। সাক্ষী দিল মৃতের পোষা তোতা! তার সাক্ষীর ভিত্তিতেই বিচারকরা ২০১৫ সালের খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হল ৪৯ বছর বয়সি গ্লেনা ডুরামকে।

২০১৫ সালের মে মাসে আমেরিকার ডেট্রয়েটে খুন হন ৪৬ বছর বয়সি মার্টিন ডুরাম নামে এক ব্যক্তি। খুব কাছ থেকে পাঁচটি গুলি করা হয় তাঁকে।

আরও

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৪

মৃত্যু হয় মার্টিন ডুরামের। অন্য দিকে তাঁর স্ত্রী গ্লেনা ডুরাম মাথায় আঘাত পান।

মামলা ওঠে আদালতে। কে খুন করল মার্টিন ডুরামকে? মার্টিনের প্রাক্তন স্ত্রী ক্রিস্টিনার দাবি, প্রাক্তন স্বামীকে খুন করেছেন তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী গ্লেনা। তার পর নিজেকে আঘাত করে মামলা ঘোরাতে চেয়েছেন। কিন্তু তার প্রমাণ কী?

আরও

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৪

আদালতে সাক্ষী হিসেবে আনা হয় মৃত মার্টিনের পোষা তোতাটিকে। নাম তার ‘বাড’।

তোতাসাক্ষ্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মার্টিনের প্রাক্তন স্ত্রীর অভিযোগ, গুলি চালানোর সময় সামনেই ছিল তোতাটি। মার্টিনকে গুলি চালানোর সময় ছটফট করে ওঠে সে।

তোতাটিকে সদ্য কথা বলা শিখিয়েছিলেন মার্টিন। মালিকের দিকে তাঁর মালকিন বন্দুক তাক করতেই না কি বাধা দেয় সে। বলে ওঠে ‘মেরো না’। তার গলার শব্দ ছিল ঠিক মার্টিনের মতোই।

প্রাক্তন স্বামীর মৃত্যুর পরে ক্রিস্টিনা ওই পাখিটিকে নিয়ে যান। কারণ, মার্টিনের পর তোতাটি সবচেয়ে বেশি চিনত তাঁকেই।

ভরা আদালতে পাখির সাক্ষ্য নেওয়া হয়। কিন্তু একটা পাখির সাক্ষ্যের ভিত্তিতে কি কাউকে অপরাধী করা যায়? বাদী এবং বিবাদী পক্ষের মধ্যে শুরু হয় আইনি তরজা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দীর্ঘ সওয়াল-জবাব চলে। প্রথমে আদালত জানিয়ে দেয় একটা তোতার সাক্ষ্য নিয়ে কাউকে অপরাধী করা যায় না। অগত্যা মামলা খারিজ হয়।

কিন্তু আবার আদালতে ওঠে মামলা। আদালতে বলতে ওঠেন ক্রিস্টিনা। মার্টিনের মৃত্যুর পর তোতাটি ছিল তাঁর কাছে। সে নাকি মাঝে মধ্যেই বলে ওঠে ‘ফা...ডোন্ট শুট’ (গুলি কোরো না)।

ক্রিস্টিনার দাবি, তাঁদের পোষ্য ‘বাড’-এর মনে থেকে গিয়েছে সে দিন তার মালিককে খুনের ঘটনা। তাই সে হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে বলে, ‘গুলি কোরো না’।

দীর্ঘ সওয়াল জবাবের পর স্বামীকে খুনের অপরাধে গ্লেনাকে দোষী সাব্যস্ত করে আদালত।

মার্টিনের পোষ্যটি আফ্রিকার গ্রে প্যারট (আফ্রিকার ধুসর প্রজাতির তোতা)।

বহু গবেষকের দাবি, আফ্রিকার এই বিশেষ প্রজাতির পাখি, ২০০টির বেশি শব্দ মনে রাখতে পারে। এরা বেশ বুদ্ধিমান।

‘বাড’ সেই আফ্রিকান প্রজাতির তোতা, যার স্মৃতিশক্তি বেশ ভাল। তাই মালিকের গলায় তার ডেকে ওঠা ‘ফা... ডোন্ট শুট’ শব্দবন্ধই হয়ে উঠল এই বিচার প্রক্রিয়ার সাক্ষী।

কিছু দিনের মধ্যেই স্বামী খুনে দোষী সাব্যস্ত হওয়া গ্লেনা ডুরামের সাজা ঘোষণা করবে আদালত।

খুনের মামলায় সাক্ষী দিচ্ছে পাখি, গল্প-উপন্যাসে এমন বহু কাহিনি পাওয়া যায়। বাস্তবেও এমন ঘটনা পাওয়া গিয়েছে। তাতে নতুন সংযুক্তি এই আফ্রিকান গ্রে প্যারটের সাক্ষ্যদান

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এ সম্পর্কিত আরও পড়ুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ সোমবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ৬১ হাজার মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জর্জ রদ্রিগেজ টেলিগ্রাম বার্তায় হতাহতদের সর্বশেষ তথ্য প্রকাশ করেন। তবে এই ঘোষণার পরই অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আগের লেনদেনে বড় ধরনের পতনের পর নতুন করে ক্রেতাদের আগ্রহ বাড়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৬২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ইরানের পরিকাঠামোয় নির্ধারিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর সম্ভাব্য ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এ তথ্য সামনে এসেছে। সোমবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে গ্রামটির একটি গাছতলায় বসা প্রথাগত আদালতে স্থানীয় বিরোধ নিষ্পত্তির কার্যক্রম চলছিল। সে সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঠিক তখনই সেখানে ড্রোন হামলা চালানো হয়

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ