মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী উদ্ধার, ব্যাপক সেনা মোতায়েন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২, ১:৪৯

শেয়ার করুনঃ
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী উদ্ধার, ব্যাপক সেনা মোতায়েন

শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট নিয়ে কয়েক সপ্তাহের বিক্ষোভের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় পাঁচজন নিহত হয়েছে। কারফিউ বলবৎ রাখতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল সোমবার সে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তাতেও জনগণের ক্ষোভ প্রশমিত হয়নি।

আরও

কুনার বিশ্ববিদ্যালয়ে হামলা, বাড়ছে পাকিস্তান-আফগান উত্তেজনা

কুনার বিশ্ববিদ্যালয়ে হামলা, বাড়ছে পাকিস্তান-আফগান উত্তেজনা

সোমবার রাতে সরকারবিরোধী হাজার হাজার বিক্ষোভকারী কলম্বোতে মাহিন্দা রাজাপক্ষের সরকারি বাসভবনে হামলা চালিয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে এবং বিক্ষুব্ধ জনতাকে পিছিয়ে রাখার জন্য সতর্কীকরণ গুলি চালিয়েছে। আজ মঙ্গলবার সেনাবাহিনী ভোরবেলা অভিযান চালিয়ে মাহিন্দাকে উদ্ধার করেছে।

বিক্ষোভকারীরা জোরপূর্বক রাজধানীর 'টেম্পল ট্রিস' বাসভবনে প্রবেশ করে। এরপর তারা প্রধান দ্বিতল ভবনে হামলার চেষ্টা করে। সেখানে মাহিন্দা রাজাপক্ষে তার পরিবারের লোকদের সঙ্গে আটকা পড়েছিলেন।

আরও

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ভোরবেলা অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। তার ভবনে অন্তত ১০টি পেট্রলবোমা ফেলার ঘটনা ঘটেছে। মাহিন্দা রাজাপক্ষেকে বর্তমানে অজ্ঞাত স্থানে সরিয়ে রাখা হয়েছে।

সেনা মোতায়েন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গত শুক্রবার থেকে জরুরি অবস্থায় কারফিউ জারি থাকা দেশটিতে মাহিন্দার অনুগত বেশ কয়েকজন নেতার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল দেশটির জাদুঘর, রাজাপক্ষের পৈতৃক বাড়িসহ বিভিন্ন স্থানেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।

এ ছাড়া রাজধানী কলম্বোর বাইরে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের এক পার্লামেন্ট সদস্যের (এমপি) গাড়ি ঘিরে ধরলে ওই এমপি প্রথমে বিক্ষোভকারীদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়েন, এরপর নিজের ওপরই গুলি চালান। আত্মঘাতী হওয়া এমপির নাম অমরাকীর্তি আথুকোরালা বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ।

কর্তৃপক্ষ সহিংসতা দমনের চেষ্টায় বুধবার সকাল পর্যন্ত কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বিরোধী দলগুলো এই দুর্দশার জন্য রাজাপক্ষে পরিবারের শাসনকেই দায়ী করে আসছে। বিরোধীদের অভিযোগ, অর্থনীতিতে ভুল ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কা ঋণের ভারে ডুবতে বসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গত শুক্রবার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া দেশজুড়ে চলা রাজনৈতিক সংকট সমাধানে প্রধানমন্ত্রী মাহিন্দাকে পদত্যাগ করার অনুরোধ জানান। এরপর গতকাল পদত্যাগ করেন মাহিন্দা। তার পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য পার্লামেন্টের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

সর্বশেষ সংবাদ

সংসদ গ্যালারি বীরশ্রেষ্ঠদের নামে নতুনভাবে নামকরণ

সংসদ গ্যালারি বীরশ্রেষ্ঠদের নামে নতুনভাবে নামকরণ

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

বাংলাদেশ-চীন সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চ পর্যায়ে বৈঠক

বাংলাদেশ-চীন সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চ পর্যায়ে বৈঠক

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা

ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধ বন্ধ ও পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতার লক্ষ্যে ইরান নতুন একটি তিন ধাপের প্রস্তাব দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের মতে, প্রস্তাবে পরমাণু ইস্যুকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে তেহরানের প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উত্তেজনা কমাতে ইরান যুদ্ধ চলাকালীন পরমাণু

কুনার বিশ্ববিদ্যালয়ে হামলা, বাড়ছে পাকিস্তান-আফগান উত্তেজনা

কুনার বিশ্ববিদ্যালয়ে হামলা, বাড়ছে পাকিস্তান-আফগান উত্তেজনা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক হামলায় অন্তত সাতজন নিহত এবং একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও শিক্ষার্থীসহ আরও ৭৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাতে কুনার বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে অন্তত ৩০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

তেল বাণিজ্য ইস্যুতে দুই পরাশক্তির সংঘাত তীব্র

তেল বাণিজ্য ইস্যুতে দুই পরাশক্তির সংঘাত তীব্র

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। সোমবার (২৭ এপ্রিল) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন তার নিজস্ব কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ওয়াশিংটন একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপের যে প্রবণতা দেখাচ্ছে, তা বিশ্ব বাণিজ্যের

বেনেট-লাপিদ জোটে চাপে নেতানিয়াহুর ক্ষমতা ভবিষ্যৎ

বেনেট-লাপিদ জোটে চাপে নেতানিয়াহুর ক্ষমতা ভবিষ্যৎ

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতার ভিত্তি নড়বড়ে করতে বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক যৌথ সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং মধ্যপন্থী নেতা ইয়ার লাপিদ রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ভুলে নতুন জোট গঠনের ঘোষণা দেন। তারা নিজেদের দল একীভূত করে ‘টুগেদার’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বিশ্বে আবার বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের শেষদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে