
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:৩৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোতে অপেক্ষারত অভিভাবক, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানির, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও জাতীয় ছাত্র শক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসব বিতরণ করা হয়।
