প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২০:২১

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
