
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:১২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পাহাড়ি ঢলের পানির চাপে ইকরছড়ি (এরনবিল) হাওরের জামখলা খালের বাঁধ ভেঙে ব্যাপক ফসলহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হামিদপুর গ্রামের মনাই নদীর প্রবল পানির চাপের কারণে এই বাঁধটি ভেঙে যায়।
