সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইউক্রেনকে গোপনে মিগ-২৯ যুদ্ধবিমান দিচ্ছে পশ্চিমারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ২:৬

শেয়ার করুনঃ
ইউক্রেনকে গোপনে মিগ-২৯ যুদ্ধবিমান দিচ্ছে পশ্চিমারা

গোপনে ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান ও বিমানের যন্ত্রাংশ দিয়েছে পশ্চিমা দেশগুলো। এসব যুদ্ধবিমান ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। তবে ঠিক কতগুলো যুদ্ধবিমান পাঠানো হয়েছে, তা প্রকাশ করা হয়নি। খবর ফোর্বেসের।

রুশ সামরিক অভিযানের শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের আবেদন জানিয়ে আসছিল ইউক্রেন। গত মাসে পোল্যান্ড কিছু যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র তাতে বাদ সাধে। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো।

আরও

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ অভিযান জোরদার হওয়ার পর গত সপ্তাহে কিয়েভের জন্য নতুন করে প্রায় ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর এক সপ্তাহ না যেতেই যুদ্ধবিমান ও বিমানের সরঞ্জাম পাঠানোর কথা জানাল ওয়াশিংটন।

যুদ্ধবিমান নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেন, ইউক্রেনের বিমানবাহিনীর কাছে এপ্রিলের শুরুর দিকে যত যুদ্ধবিমান ছিল, এখন তার চেয়ে আরও বেশি যুদ্ধবিমান তাদের কাছে রয়েছে।

আরও

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

এদিকে ইউক্রেনের দোনবাস অঞ্চলের বিভিন্ন শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই চলছে। ৩০০ মাইল দীর্ঘ এক রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ঠেকানোর চেষ্টা করছে। ইতোমধ্যে লুহানস্কের ক্রিমিনা ও অন্য একটি ছোট শহর রুশ বাহিনী দখল করে নিয়েছে বলে স্বীকার করেছে ইউক্রেন সরকার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মারিউপোল দখলের লড়াইয়ে আবারও আরটিমেটাম জারি করে মস্কো। বলেছে, বুধবার (২০ এপ্রিল) দুপুর ২টা নাগাদ মারিউপোল নগরীতে ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে। আরও বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে যারা অস্ত্র সমর্পণে সম্মত হবে, তাদের জন্য মানবিক করিডোর খুলে দেওয়া হবে।

অবরুদ্ধ মারিউপোলের নিয়ন্ত্রণ মস্কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ অঞ্চল দখল করতে পারলে ক্রিমিয়া উপত্যকার সঙ্গে করিডোর স্থাপন করতে পারবে রাশিয়া। কৃষ্ণসাগরের উপদ্বীপটিতে থাকা রুশ সেনারাও তখন দোনবাস বা ওডেসার দিকে অভিযানে যুক্ত হতে পারবে আর ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলরেখার ৮০ শতাংশ রাশিয়ার হস্তগত হবে। কিন্তু রুশ সেনারা প্রায় ৫০ দিন ধরে শহরটিকে ঘিরে রাখলেও এখনো এর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি।

মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরোধের সবশেষ শক্ত ঘাঁটি হয়ে উঠেছে চার বর্গমাইল এলাকাজুড়ে অবস্থিত আজভস্তাল আইরন অ্যান্ড স্টিল ওয়ার্কস নামের একটি কারখানা। মারিউপোলের মেয়রের এক উপদেষ্টা জানান, ওই কারখানার অবস্থা ভয়াবহ। সেখানে আটকে পড়া দুই হাজারের বেশি মানুষের কাছে স্বাভাবিক খাবার পানি, খাবার এমনকি বিশুদ্ধ বাতাসও নেই।

ইউক্রেনের রুশপন্থি স্বাধীনতাকামীরা জানিয়েছে, বুধবার দুপুর ২টা পর্যন্ত মাত্র পাঁচজন ইউক্রেনীয় আত্মসমর্পণ করেছে। এর আগের দিন রুশ বাহিনীর দেওয়া আরেকটি আরটিমেটামের মধ্যে কোনো ইউক্রেনীয় আত্মসমর্পণ করেনি বলে জানিয়েছিল রাশিয়া।

মিগ-২৯ যুদ্ধবিমান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুর্ঘটনায় কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হলেও রাহুল গান্ধী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। রাজ্যের রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুর যাওয়ার পথে গন্তব্য

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

জীবিকার সন্ধানে সুদূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। একই দিন দেশটির পূর্ব কেপ প্রদেশে পৃথক আরেকটি দুর্ঘটনায় ছয় নারী নিহত হয়েছেন। দুই ঘটনায় আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় প্রবাসী মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে

হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পাশাপাশি দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলের কয়েকটি অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা। সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব হামলার কথা জানান। তিনি আরও দাবি করেন, সৌদি আরবের খামিস মুশাইতের কিং খালিদ

আজ ইরানে হামলা নয়, স্পষ্ট জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আজ ইরানে হামলা নয়, স্পষ্ট জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের বিরুদ্ধে রোববার নতুন করে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে জোরালো আলোচনা তৈরি হলেও আপাতত হামলা না চালানোর সিদ্ধান্তের কথা স্পষ্ট করেছেন তিনি। রোববার মিশিগানে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কি না, তা আগাম জানিয়ে দেবেন কি

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তাঁর দল রিপাবলিকান পার্টি। ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান তিনি। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু রিপাবলিকান দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। ভোটারদের কাছে