
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ২০:৩২

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৪৩ জন নিহত হয়েছেন।রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বহু রাস্তাঘাট-ঘরবাড়ি ভেসে গেছে। গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ। পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় মনোনিবেশ করতে সৌদি আরব সফর পিছিয়ে দেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্র: রয়টার্স

কোনো ট্যাগ পাওয়া যায়নি