রবিবার, ৩ মে, ২০২৬২০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পাকিস্তানে মন্ত্রণালয় ভাগাভাগি চূড়ান্ত, ঘোষণা আজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ২০:২৪

শেয়ার করুনঃ
পাকিস্তানে মন্ত্রণালয় ভাগাভাগি চূড়ান্ত, ঘোষণা আজ

এক সপ্তাহের বিলম্বের পর পাকিস্তানে ঘোষণা হতে চলেছে নতুন মন্ত্রিসভা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার (১৮ মার্চ) নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে। যদিও মন্ত্রিসভা গঠন নিয়ে এখনও কিছুটা সমস্যা রয়ে গেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধান সারির গণমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর সোমবার অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করতে চলেছে সরকার।

আরও

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

অবশ্য মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে ‘মতবিরোধের’ কারণে জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সরকারের অংশ হিসেবে থাকবে কি না সেটি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে জোটভুক্ত দলগুলোর সাথে তার প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন।দ্য ডন বলছে, পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মরিয়ম আওরঙ্গজেব। রোববার তিনি জানান, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন।’

আরও

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও জানান, নতুন মন্ত্রিসভায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ১৪টি মন্ত্রণালয় পাবে। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাবে ১১টি মন্ত্রণালয়। তিনি দাবি করেন, জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)-সহ জোটভুক্ত সকল দলকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করছেন মরিয়ম আওরঙ্গজেব। তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, আইন ও বিচার, রেলওয়ে, তথ্য, জ্বালানি, পরিকল্পনা ও যোগাযোগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় থাকবে পিএমএল-এন’র অধীনে।

এদিকে বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ বলেন, নতুন মন্ত্রিসভায় জোটের প্রায় সব দলকেই রাখা হবে বলে জোটভুক্ত দলগুলোর একটি যৌথ কমিটি চূড়ান্ত করেছে।তিনি বলেন, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছিল পাকিস্তান পিপলস পার্টি। তবে শেহবাজ শরীফের অধীনে বিলওয়াল এই মন্ত্রিসভায় যোগ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যখাতে বিপ্লব আনতে জাতীয় কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যখাতে বিপ্লব আনতে জাতীয় কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

সরকার ও মালিকপক্ষেই বাধাগ্রস্ত গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

সরকার ও মালিকপক্ষেই বাধাগ্রস্ত গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরান ও তার মিত্রদের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্তত আটটি দেশে ছড়িয়ে থাকা ১৬টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হয়, যার ফলে কয়েকটি ঘাঁটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিএনএন তাদের অনুসন্ধানে স্যাটেলাইট ছবি, সামরিক বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত আবারও নতুন করে শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওয়াশিংটনের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৪ বিপ্লবী গার্ড নিহত

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৪ বিপ্লবী গার্ড নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১ মে) এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শিনহুয়া ও ডন বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। জানজানের আনসার আল-মাহদি কর্পসের বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

ইরানের পরবর্তী টার্গেট কে? কৌতুকের ছলে ট্রাম্প

ইরানের পরবর্তী টার্গেট কে? কৌতুকের ছলে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’—এমন মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচেস এলাকার ফোরাম ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি রসিকতার সুরে এ মন্তব্য করেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকা-র প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মিকা

ফোনালাপেই এগোচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: ট্রাম্প

ফোনালাপেই এগোচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: ট্রাম্প

পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা এখন টেলিফোন কূটনীতির মাধ্যমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি অসম্পূর্ণ চুক্তির জন্য ইসলামাবাদ পর্যন্ত দীর্ঘ সফরের প্রয়োজন নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই দেশের মধ্যে টেলিফোনে আলোচনা একটি সম্ভাব্য কাঠামোর ভিত্তিতে এগোচ্ছে। আলোচনার প্রধান লক্ষ্য হলো