সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে আটক চীনা নাগরিক, নেপথ্যে...

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২১, ২২:২

শেয়ার করুনঃ
বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে আটক চীনা নাগরিক, নেপথ্যে...

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টাকালে এক চীনা নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা জেলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আটককৃত ওই চীনা নাগরিকের নাম হ্যান জুনওয়ে।



টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি সান জিয়াং নামে এক চীনা নাগরিককে এটিএস লখনৌ অবৈধভাবে ভারতীয় সিম কার্ড চীনে সরবরাহ করাসহ বেশ কয়েকটি অভিযোগে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি ব্যবসার পার্টনার হিসেবে হ্যান জুনওয়ের নাম উল্লেখ করেছিলেন।তিনি এটিএস লখনৌর ওই তদন্তের মামলায় অভিযুক্ত ছিলেন।


গত বৃহস্পতিবার (১০ জুন) মালদা জেলার বর্ডার আউট পোস্ট মালিক সুলতানপুরে আটক হওয়ার পর প্রথমে তিনি কর্মকর্তাদের জানান, গুরুগ্রামে ‘স্টার স্প্রিং’ নামে তার একটি হোটেল আছে। সেখানে কয়েকজন চীনা কর্মচারী রয়েছে। তবে, জিজ্ঞাসাবাদের পর হ্যান জুনওয়ের পরিচয় নিশ্চিত করে বিএসএফ।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এটিএস মামলার কারণে চীন থেকে ভারতে প্রবেশের জন্য ভিসার আবেদন করতে পারছিলেন না জুনওয়ে। তাই তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য একটি বাংলাদেশি বিজনেস ভিসা জোগাড় করেন। এর আগে ৪ বার ভারতে ভ্রমণ করেছেন হ্যান জুনওয়ে। এর মধ্যে ২০১০ সালে হায়দ্রাবাদ ও ২০১৯ সালের পর ৩ বার দিল্লি-গুরুগ্রামে গিয়েছিলেন এই চীনা নাগরিক।



বিএসএফ তার কাছ থেকে ১টি অ্যাপল ল্যাপটপ, ২টি আইফোন, ১টি বাংলাদেশি সিম, ১টি ভারতীয় সিম, ২টি চাইনিজ সিম, ২টি পেন ড্রাইভ, ৩টি ব্যাটারি, ২টি ছোট টর্চ, ৫টি মানি ট্রানজেকশন মেশিন, ২টি এটিএম/মাস্টারকার্ড এবং কিছু যুক্তরাষ্ট্র, বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা জব্দ করে।


জব্দকৃত জিনিসপত্রসহ তাকে কুলিয়াচকের গুলবগঞ্জের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।


গতকাল শুক্রবার (১১ জুন) বিএসএফের এক কর্মকর্তা জানান, ওই চক্রটি আর্থিক জালিয়াতির জন্য সিমগুলো ব্যবহার করে থাকে। হ্যান জুনওয়ে ও তার সহযোগীরা অন্তর্বাসের ভেতর লুকিয়ে সিমগুলো চীনে পাঠান।


চীনা নাগরিকদের একটি চক্র এ পর্যন্ত ১ হাজার ৩০০ ভারতীয় সিম কার্ড অবৈধভাবে ভারত থেকে চীনে নিয়ে গেছেন। এই সিম কার্ডগুলো অ্যাকাউন্ট হ্যাক ও বিভিন্ন ধরনের আর্থিক জালিয়াতির জন্য ব্যবহার করে তারা।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

বাংলাদেশভারতচীনানাগরিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সর্বশেষ সংবাদ

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

এ সম্পর্কিত আরও পড়ুন

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন। রুবিও বলেন, জাতিরাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ থাকা জরুরি এবং ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি সরাসরি মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে বিশ্বাসী। তিনি বলেন,

মন্ত্রীসভার শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

মন্ত্রীসভার শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা কম নরেন্দ্র মোদির। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে ভারত–এর প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রসচিব বিক্রম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত বত্রিশ জন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত বত্রিশ জন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া–এর একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে এসে সশস্ত্র হামলাকারীরা এ তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এলাকাটিতে আইএসআইএল–সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। পাশাপাশি বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো মুক্তিপণের জন্য মানুষ অপহরণ

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন শর্তে কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা, যারা নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ করতে অনিচ্ছুক। সূত্ররা জানিয়েছেন, সম্ভাব্য এই অভিযান আগের এককালীন হামলার তুলনায় অনেক বেশি বিস্তৃত হতে পারে। এতে কেবল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই নয়, দেশের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক জোট

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ পেলেই কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা, যারা সংবেদনশীল সামরিক পরিকল্পনার কারণে নাম প্রকাশ করেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই অভিযান আগের এককালীন হামলার তুলনায় অনেক বেশি বিস্তৃত হতে পারে। এতে কেবল পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও