শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তিআন্তর্জাতিক

জামা পরলেই হওয়া যাবে অদৃশ্য, নয়া আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ৩:১৫

শেয়ার করুনঃ
জামা পরলেই হওয়া যাবে অদৃশ্য, নয়া আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

হ্যারি পটারের গল্পে ‘ইনভিজিবিলিটি ক্লোক’ বা অদৃশ্য হওয়ার জামা পরে যেভাবে নিজেকে লুকিয়ে ফেলা যেত, তেমন জামাই নাকি এবার আবিষ্কার করতে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এমনটাই দাবি করল এক প্রযুক্তিনির্ভর পোশাক সংস্থা। ঠিক কী জানিয়েছেন ওই সংস্থার বিজ্ঞানীরা? আসুন, শুনে নেওয়া যাক।

এমনই আশ্চর্য জামা, যা গায়ে পরলেই গায়েব হয়ে যাবেন সকলের চোখের সামনেই। অর্থাৎ প্রকাশ্যে ঘুরলে ফিরলে কেউই দেখতে পাবে না আপনাকে। রূপকথার গল্পে পড়া এই জাদু জামার আকর্ষণ কে-ই বা এড়াতে পেরেছে! জনমানসের এই চাহিদার কথা মাথায় রেখেই এবার সেইরকম জামা আবিষ্কারের দিকে ঝুঁকলেন বিজ্ঞানীরা। 

আরও

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

আর শুধু উদ্যোগ নেওয়াই নয়, ইতিমধ্যেই সে পথে নাকি অনেকখানি অগ্রসরও হয়েছেন তাঁরা। এমনটাই দাবি করল ব্রিটেনের একটি প্রযুক্তিনির্ভর পোশাক নির্মাতা সংস্থা। ভলিবাক নামের ওই সংস্থার বিজ্ঞানীদের দাবি, তাঁরা এমন পোশাক বানিয়ে ফেলতে চলেছেন, যা ফাঁকি দিতে পারবে ইনফ্রারেড প্রযুক্তিকেও। মাত্র বছর দুয়েকের মধ্যেই বাজারে আসতে পারে এমন পোশাক, এমনটাই দাবি তাঁদের।

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই গবেষণার কাজে অনেকখানি সাফল্য পেয়েছেন ওই বিজ্ঞানীরা। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে যৌথভাবে একটি জ্যাকেট তৈরি করে ফেলেছেন তাঁরা। তাতে ব্যবহার করা হয়েছে ‘গ্রাফিন’ নামের এক প্রকার নরম, স্বচ্ছ ও উচ্চপরিবাহী পদার্থ। দেহের তাপমাত্রা ঢেকে রাখতে ৪২টি গ্রাফিনের পট্টি বসানো হয়েছে জ্যাকেটে। বলা যেতে পারে, ফোনের পর্দায় যেভাবে আলো কমানো কিংবা বাড়ানো যায়, তেমনভাবেই, দৈহিক তাপমাত্রার কতটুকু পোশাকের বাইরে আসবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব এই জ্যাকেটে। আর এই জ্যাকেট ভবিষ্যতে অদৃশ্য জামা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মত গবেষকদের একাংশের।

অদৃশ্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কিন্তু কেন এমন দাবি করছেন তাঁরা?

আসলে রাতের অন্ধকারে কোনও মানুষকে খুঁজে পেতে অবলোহিত তরঙ্গ বা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়। এই ইনফ্রারেড ক্যামেরায় মানুষের দেহের উষ্ণতা ধরা পড়ে। পোশাক পরেও দেহের তাপমাত্রা যেহেতু লুকিয়ে রাখা যায় না, তাই লুকিয়ে থাকা মানুষকে খুঁজে বের করার ক্ষেত্রে এই প্রযুক্তির তুলনা মেলা ভার। 

এদিকে বিজ্ঞানীদের আবিষ্কার করা ওই জ্যাকেটে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব হচ্ছে বলেই দাবি। সেক্ষেত্রে ইনফ্রারেড ক্যামেরায় ওই জামা পরা মানুষের অস্তিত্ব ধরা পড়বে না। আর সেই কারণেই, বিজ্ঞানীরা মনে করছেন, অদৃশ্য হওয়ার জামা তৈরি করার থেকে খুব বেশি পিছিয়ে নেই তাঁরা।

সূত্র: সংবাদ প্রতিদিন

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে নতুন এক প্রতিযোগিতা শুরু হয়েছে। সফটওয়্যার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যাংকিং, উৎপাদনশিল্প থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এআইভিত্তিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আগামী কয়েক বছরের মধ্যেই এআই বৈশ্বিক অর্থনীতি ও কর্মসংস্থানের ধরন আমূল বদলে দিতে পারে। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন প্রজন্মের এআই মডেল, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট এবং স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরিতে

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোডে বড় ধরনের আপডেট আনতে যাচ্ছে ওপেনএআই। নতুন এই সংস্করণে যুক্ত হচ্ছে ‘জিপিটি-লাইভ-ওয়ান’ এবং ‘জিপিটি-লাইভ-ওয়ান মিনি’ নামে দুটি উন্নত ভয়েস মডেল, যা মানুষের মতো আরও স্বাভাবিক, দ্রুত ও সাবলীলভাবে কথোপকথনের অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন আপডেটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, চ্যাটজিপিটি আর ব্যবহারকারীর কথা পুরোপুরি শেষ হওয়ার অপেক্ষা করবে না। কথোপকথনের মাঝখানেই প্রশ্ন করা,

ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞান মানবকল্যাণের গুরুত্বপূর্ণ হাতিয়ার

ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞান মানবকল্যাণের গুরুত্বপূর্ণ হাতিয়ার

ধর্ম ও বিজ্ঞানকে অনেক সময় দুটি ভিন্ন ধারার জ্ঞান হিসেবে বিবেচনা করা হলেও বিশেষজ্ঞরা মনে করেন, উভয়ের মূল লক্ষ্য মানবকল্যাণ এবং সত্যের অনুসন্ধান। ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞানকে সৃষ্টিজগতের রহস্য অনুধাবনের একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখা হয়। ইসলামসহ বিশ্বের বিভিন্ন ধর্মে জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষায় মানুষকে প্রকৃতি, মহাবিশ্ব এবং সৃষ্টির নানা নিদর্শন নিয়ে চিন্তা-গবেষণা করতে উৎসাহিত করা হয়েছে।

সহায়ক প্রযুক্তিতে বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ

সহায়ক প্রযুক্তিতে বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ

প্রযুক্তির অগ্রগতির ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়ক প্রযুক্তি শিক্ষা গ্রহণকে সহজ, কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা মূলধারার শিক্ষায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। বর্তমানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্ক্রিন রিডার সফটওয়্যার, ব্রেইল ডিসপ্লে ও অডিও বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের

নারী শিক্ষায় প্রযুক্তির বিস্তার, বদলে যাচ্ছে শেখার ধরন

নারী শিক্ষায় প্রযুক্তির বিস্তার, বদলে যাচ্ছে শেখার ধরন

প্রযুক্তির অগ্রগতির ফলে দেশে নারী শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, অনলাইন ক্লাস, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এখন নারীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ছে এবং পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থীও মূলধারায় ফিরতে পারছেন। শিক্ষাবিদদের মতে, প্রযুক্তির ব্যবহার নারী শিক্ষাকে আরও সহজ, গতিশীল ও সময়োপযোগী করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মেয়েদের