প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:১৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের বহুল ব্যবহৃত ‘রিচ’ মেট্রিক বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের দর্শক উপস্থিতি পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পরিবর্তনের ফলে পেজ পরিচালনা, কনটেন্ট বিশ্লেষণ এবং বিজ্ঞাপনী প্রচারণার কার্যকারিতা মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আসবে।
