বুধবার, ৪ মার্চ, ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

চিকেন পক্স থেকে রক্ষা পেতে করণীয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০:৪২

শেয়ার করুনঃ
চিকেন পক্স থেকে রক্ষা পেতে করণীয়

শীতের শেষে ঋতুরাজ বসন্তের আগমন মানেই আবহাওয়া পরিবর্তন। এ সময়েই সব রকম অসুখের সঙ্গে চিকেন পক্সের হানা দেয়। ভ্যারিসেল্লা ভাইরাসের আক্রমণে ঘটা এই অসুখ অত্যন্ত সংক্রামক। তাই এই রোগে আক্রান্ত হলে রোগীকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। বায়ুবাহিত অসুখ হওয়ায় এই রোগকে আটকানোর তেমন কোনো উপায় থাকে না ঠিকই, তবে আক্রান্ত রোগী থেকে যতটা সম্ভব দূরে থেকে ও এই সময়টা বাইরে বেরলে মাস্ক ব্যবহার করে অসুখকে কিছুটা রুখে দেওয়া যায়। মেডিসিন বিশেষজ্ঞ গৌতম গুপ্তর মতে, এই অসুখ থেকে বাঁচতে ভাল না হওয়া পর্যন্ত রোগীকে হাওয়া-বাতাস চলাচল করে এমন পরিষ্কার ঘরে রাখুন এবং তাঁর ব্যবহৃত সব জিনিসপত্রও আলাদা করুন। রোগীর শ্বাস, হাঁচি-কাশি থেকে ছড়ায় এই অসুখ। সারা শরীরে জল-সমেত ফোস্কা দেখলে সচেতন হন। এই অবস্থায় বাইরে বের হওয়া একেবারেই উচিত নয়।

এই অসুখের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়াতে ও রোগ প্রতিরোধ করতে প্রতিদিন স্নানের জলে নিমপাতা ফেলে এবং গায়ে হলুদ মেখে স্নান করুন। খাবার পাতে তেল-মশলা ও ফ্যাট-জাতীয় খাবার এড়িয়ে চলুন। বরং তার পরিবর্তে তেতো রাখুন বেশি করে, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।তবে এই অসুখ হলে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। রোগীর যত্নেও সেই ছাপ না থাকলে তা সারতে যেমন দেরি হয়, তেমনই ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। দেখে নিন যেসব সাবধানতা অবলম্বন করতে হবে:

► প্রথমেই মনে রাখতে হবে এই অসুখ কিন্তু কারও ক্ষেত্রেই পুরোপুরি সারে না। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে একে রুখে সুস্থ হওয়া যায়। তবে এই রোগ হলে বেশ কিছু নিয়ম মেনে চললে সহজেই সুস্থ হতে পারবেন।

আরও

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না
► রোগীকে কখনও নোংরা বা স্যাঁতসেঁতে ঘরে রাখবেন না। বরং তার ঘরে যেন যথেষ্ট আলো-বাতাস চলাচল করে ও পরিষ্কার হয়।

এই সময় নিজের ইচ্ছামতো যখনতখন ওষুধ কিনে খাবেন না। শরীরে জ্বরের সঙ্গে বেদনাদায়ক ফোস্কা থাকায় প্যারাসিটামল জাতীয় ওষুধ দিন।

► ত্বকের প্রদাহ কমাতে ক্যালামাইন লোশন লাগান। কখনও রোগীর শারীরিক অবস্থা বুঝে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ খেতে হতে পারে। তবে যে কোনও ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন।

► ​রোগীর হাতের নখ কেটে দিন। ঘুমের মধ্যে বা অসাবধানে ফোস্কায় নখ লেগে গেলে তা থেকে রক্তপাত হতে পারে। সংক্রমণও ছড়াবে এমন হলে। প্রদাহ শুকানোর সময় ফোস্কার চামড়া ওঠার সময় সেই স্থান চুলকায়। কিন্তু নখ বা ধারাল-ভোঁতা কিছু দিয়েই চুলকানো বা খোঁটা যাবে না কখনওই। বরং আরাম পেতে ক্যালামাইন লোশন ও অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খান।

স্বাস্থ্য
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯০

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯০
►  বাড়িতে শিশুদের অবশ্যই পক্স থেকে বাঁচার ভ্যাক্সিন নেওয়াতে হবে। বড়রাও যারা এই অসুখের শিকার হননি তারা ভ্যাক্সিন নিন।

খাবারদাবার খুব হালকা রাখুন, তেল-মশলা এড়িয়ে তেতো খান বেশি করে।

► বৃদ্ধদের ক্ষেত্রে এই অসুখ হলে অনেক সময় তা থেকে নিউমোনিয়া বা এনসেফেলাইটিস হতে পারে। তাই সাবধান হোন ও রোগ কমানোর জন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

► ক্যান্সার আক্রান্ত রোগী, গর্ভবতী বা ক্রনিক ফুসফুস ও চর্মরোগে আক্রান্তদের চিকেন পক্স হলে অ্যাসাইক্লোভির জাতীয় অ্যান্টি ভাইরাল ওষুধ দেওয়া হয়। এতে পক্সের কষ্ট অনেকটা তাড়াতাড়ি কমিয়ে দেওয়া যায়। তবে এই ওষুধ খাওয়ার আগেও অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

সর্বশেষ সংবাদ

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

ঝিনাইদহের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের গবেষণাভিত্তিক চিকিৎসা সাফল্যের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পরিসরে। একটি আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে প্রকাশিত মোট সাতটি কেস হিস্ট্রির মধ্যে পাঁচটি কেস হিস্ট্রি স্থান পেয়েছে ঝিনাইদহের চিকিৎসক নজরুল ইসলামের চিকিৎসাধীন রোগীদের। এ অর্জনের ফলে উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে। “এ নিউজ ভয়েজ ইউথ রিয়েল হোমিওপ্যাথি” নামের এই জার্নালটি সম্পাদনা করেছেন ভারতের খ্যাতনামা হোমিওপ্যাথিক চিকিৎসক

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

দেশে ডেঙ্গুর প্রকোপ কমলেও মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন রোগী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এই

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯০

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯০

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ৭৭৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ৭৭৮

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও জটিল আকার ধারণ করেছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত এই তথ্য তুলে ধরা হয়েছে বুধবার (১৯ নভেম্বর) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগ হিসাবে বরিশালে ৮৭ জন, চট্টগ্রামে