
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ২১:৪৯

বিশ্ব ডায়েবেটিস দিবস উপলক্ষ্যে সাভারের আশুলিয়ায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যাবে ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবা। এখানে সাধারণ মানুষকে ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করছে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস ও হরমোন রোগ বিভাগ।
রোববার (১৪ নভেম্বর) আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে এ আয়োজন করা হয়।
এসময় ‘ডায়েবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে ডায়েবেটিস পরিক্ষার সেবা দিতে একটি পদযাত্রা করা হয়। পরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে একটি বুথের মাধ্যমে সামাজিক নিরাপত্তা রেখে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: এ হাসনাত শাহিন ও নার্সের সহয়তায় রোগিদের ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে ১ থেকে ১৫০ জন ডায়েবেটিস পরীক্ষা ফ্রি ও ১ থেকে ২৫ জন ডায়েবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হবে।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: এ হাসনাত শাহিন বলেন, বর্তমানে বিশ্বে সবোর্চ্চ যে কয়টি ডায়েবেটিস আক্রান্ত দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ ১০ম অবস্থানে আছে। এবং আমাদের প্রায় প্রত্যকের ঘরেই ডায়েবেটিস আক্রান্ত রয়েছে। অনেকেই জানেই না তাদের ডায়েবেটিস রয়েছে। দৈনন্দিন খাদ্যভ্যাস পরিবর্তনের কারণেই ডায়েবেটিস হয়। আমারা আমাদের ডায়েবেটিস রোগীদের যতন্ত নিবো। আমরা আজ ডায়েবেটিস রোগ নির্ণয় করবো ও যাদের ডায়েবেটিস চিহ্নিত হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা: দবির উদ্দিন আহমেদ বলেন, আজ ডায়েবেটিস দিবসে আমাদের এ আয়োজনের একটাই লক্ষ্য সাবাই যেনো ডায়েবেটিস রোগ মুক্ত থাকে। এবং যাদের ডায়েবেটিস রোগ রয়েছে তারা যেনো আমাদের এখান থেকে ডায়েবেটিস এর সঠিক চিকিৎসা নিতে পারে।
ডায়েবেটিস নিরব ঘাতক একটি রোগ। আমাদের এই হাসপাতালে নারী ও শিশুদের যত প্রকার চিকিৎসা আছে আমার এখানে দিয়ে থাকি। আমাদের এই প্রতিষ্ঠানটি দাতা সংস্থার মত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই শিল্পাঞ্চলে। সারাদিন ব্যাপী ডায়েবেটিস বিশেষজ্ঞ দিয়ে আমাদের এখানে বিনামূল্যে ডায়েবেটিস রোগ নির্ণয় করা হচ্ছে এবং রোগিদের জন্য চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন- নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডিরেক্টর অপারেশন ও ডেপুটি মেনেজার হসপিটাল অপারেশন হারুনুর রশিদসহ স্বাস্থ্য কেন্দ্রের কমকর্তা ও কর্মচারীরা।