প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৯:৪০

ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরপেক্ষ অবস্থানে থেকে তিনি ইসরায়েলের পরিবর্তে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং দেশটির প্রার্থীদের সমর্থন দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁর এই অবস্থান মার্কিন প্রশাসনের ইসরায়েলনীতিতে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ মতপার্থক্যকে নতুন করে সামনে এনেছে।
