
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৭

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক রেস কোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়ে উচ্ছেদ নোটিশ জারি করেছে ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এল অ্যান্ড ডিও)। জায়গাটিকে ‘অনুমোদিত নয়’ দাবি করে এই নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়্যার।
