
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৯:৪৮

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। তাই উৎসবের আনন্দের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে নেমে আসবে বিদায়ের বিষাদ।
