
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১৩:২৩

দেশে অন্ধত্বের প্রায় ৮০ শতাংশের জন্য দায়ী চোখের ছানি। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ ছানি অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন। বিপুলসংখ্যক রোগীর বিপরীতে ছানি অস্ত্রোপচারে দক্ষ সার্জনের সংখ্যা তুলনামূলকভাবে কম। নিবন্ধিত চক্ষু বিশেষজ্ঞের সংখ্যা ২ হাজারের বেশি হলেও সক্রিয় ও অভিজ্ঞ ছানি সার্জনের সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাবে ৪০০ থেকে ৮০০ জনের কথা বলা হচ্ছে। ফলে প্রতি ৮৩৩ অপেক্ষমাণ রোগীর বিপরীতে একজন দক্ষ সার্জন রয়েছেন।
