
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৯:২২

আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে যাওয়ার ঘটনায় প্রতিমন্ত্রীর পদ হারানো ইশরাক হোসেনকে ঘিরে দেশজুড়ে আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে রাজধানীর পাড়া-মহল্লা, দোকানপাট ও আড্ডায় উঠে আসছে তাঁর পদত্যাগের বিষয়টি। আলোচনার মূল বক্তব্য—মাদক নির্মূলের উদ্দেশ্য ভালো হলেও ক্ষমতার দাপট দেখানো, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা সীমা লঙ্ঘন গ্রহণযোগ্য নয়।
