
প্রকাশ: ১০ জুন ২০২২, ২০:৩৯

নায়িকা মানেই সুন্দরি, আর সুন্দরি মানেই তাকে হতে হবে ফর্সা- এ যেন এক অলিখিত নিয়ম। মানুষের জীবনযাত্রার মান উন্নত হলেও মানসিকতা সে দিক থেকে খানিকটা পিছিয়েই বটে! বিশেষ করে শোবিজের নারীদের কারও গায়ের রং কালো হলে, তাকে সবসময় মানসিক চাপে থাকতে হয়। এমনই বর্ণবাদী মানসিকতার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা।
ফর্সা হতে ইনজেকশন নেওয়ার উপদেশ দেওয়া হয়েছিলো এশাকে। তাদের কথায় কান দিয়ে সে সময় ইনজেকশনের দামের ব্যাপারে খোঁজও নিয়েছেন এ অভিনেত্রী।এশা জানান, ‘কেরিয়ারের শুরুতে আমাকে লোকে ফর্সা হতে ইনজেকশন নেওয়ার উপদেশ দিত। অল্প সময়ের জন্য তাদের কথায় আমি কান দিয়েছিলাম। খোঁজ নিয়ে জেনেছিলাম, সেই ইনজেকশনের দাম নয় হাজার টাকা। আমাদের বলিউডের অনেক নায়িকাই সেগুলো ব্যবহার করে, আমি নাম বলবো না।’
তিনি আরও জানান, ‘অভিনেত্রীদের সুন্দর দেখাতে হবে, এই চাপটা সবসময় থাকে। আর তাই আমি কোনওদিন চাইবো না, আমার মেয়ে অভিনেত্রী হোক। তাহলে ছোট বয়স থেকেই ওকে মানসিক চাপ সহ্য করতে হবে। সাধারণ জীবনযাপন করতে পারবে না।’প্রসঙ্গত, ২০১২ সালে ‘জান্নাত ২’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন এশা। ইতোমধ্যে কেটে গেছে এক দশক। সম্প্রতি ‘আশ্রম ৩’ সিরিজে দেখা গেছে তাকে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
