বুধবার, ২১ অক্টোবর, ২০২৬৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষালাইফস্টাইলবাংলাদেশ

করোনাকালী বাল্যবিয়ে: স্কুল-মাদ্রাসায় ছাত্রী উপস্থিতি উদ্বেগজনক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ২৩:৬

শেয়ার করুনঃ
করোনাকালী বাল্যবিয়ে:  স্কুল-মাদ্রাসায় ছাত্রী উপস্থিতি উদ্বেগজনক

সবকিছু ঠিক থাকলে এ বছর অষ্টম কিংবা নবম শ্রেণীতে পড়ার কথা ছিল কিশোরীর। কিন্তু তা আর হয়ে ওঠেনি। উল্টো রুটির কারখানার এক শ্রমিকের সঙ্গে অতি সম্প্রতি তাঁকে বিয়ে দেয়া হয়েছে। তবে বয়স না হওয়ায় এ বিয়ের কাবিন করা হয়নি। মৌলবী ডেকে কলমা পড়িয়ে বিয়ের কাজ সেরে রেখেছেন; এমনটাই অকপটে বললেন কিশোরীর বাবা আক্কাস বেপারী। কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ছোট পাঁচ নং গ্রামের ঘটনা। 

একই গ্রামের আদম আলীর স্কুল পড়–য়া আরেক কিশোরীকে করোনাকালে বলিপাড়া গ্রামের শ্রমিক জুয়েল মুন্সীর সঙ্গে বিয়ে দেয়া হয়েছে। লেখাপড়ার পাঠ চুকে গেছে এ শিক্ষার্থীর। গ্রামটির মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থী রুস্তুম আলী প্যাদার কিশোরী মেয়েকেও করোনাকালে চান্দুপাড়া গ্রামের শ্রমজীবী রাকিবুলের সঙ্গে বিয়ে দেয়া হয়েছে। একই দশা হয়েছে গ্রামের আনছার হাওলাদারের কিশোরী মেয়ের। 

আরও

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

করোনাকালে বিয়ের ধকলে এভাবে অসংখ্য কিশোরী স্কুল পড়–য়াদের লেখাপড়ার পাঠ চুকে গেছে। শিক্ষা জীবন পরিণত হয়েছে সংসার জীবনে। এ সব কিশোরী বধূ স্বামী, সংসার কিংবা সন্তান কোনটাই ঠিক-ঠাক সামলানো দুরের কথা, বুঝতেই পারছে না। আর এর পরিনতি ঘটছে আত্মহনন কিংবা যৌতুকের বলি। 

বিয়ের একমাস সাত দিন পরে নববধূ সাথী আক্তারের ঝুলন্ত লাশ কুয়াকাটা পৌর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ২ সেপ্টেম্বর লাশটি উদ্ধার করা হয়। এভাবে চরম পরিণতি ঘটে আরেক নববধূ সুমাইয়ার। ২৭ আগস্ট তার লাশ নয়াকাটা গ্রাম থেকে উদ্ধার করা হয়। বিয়ের সাত মাসেই জীবন দিতে হয় এই কিশোরীর। কিন্তু থেমে নেই বাল্যবিয়ে। তারপরও কিশোরী বধূর তকমায় যেন স্বামী-সংসারের বোঝা বইছে।

আরও

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

করোনাকালী বাল্যবিয়েউপস্থিতি উদ্বেগজনক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

চর-চাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহম্মেদ জানান, করোনায় তার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্ধশতাধিক ছাত্রী অনুপস্থিত রয়েছে। যার মধ্যে অন্তত ৩২ জনের বিয়ে হয়েছে। 

একই চিত্র মাদ্রাসার। রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসায় সম্প্রতি গিয়ে দেখা গেছে, নবম শ্রেণিতে ১১, অষ্টম শ্রেণীর ১৫ এবং দশম শ্রেণীর ১৩ জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। ধানখালী মহিলা মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অনুপস্থিত রয়েছে ৬০ ছাত্রী। করোনাকালীন বাল্যবিয়ের কারণে স্কুল-মাদ্রসার ছাত্রী উপস্থিতি উদ্বেগজনকহারে কমেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

লালুয়ার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সারামনি, আায়শা আক্তার ও সপ্তম শ্রেণীর জিদনী জানায়, করোনার মহামারীর কারণে স্কুল বন্ধ, তাদের অনেকের মা-বাবা কাজ কিংবা চাকরি হারিয়েছেন। ফলে অনেক পরিবারের মা-বাবা কন্যার নিরাপত্তার কথা ভেবে শিশুদের জোর করে বাল্যবিয়ে দিয়েছেন। 

এছাড়া প্রেমের ফাঁদে ফেলে বিপথগামী করেও এক শ্রেণীর বখাটে মেয়েদের পরিবারকে বাল্যবিয়েতে বাধ্য করেছে। তাই বাল্যবিয়ে বন্ধ করতে আরও শক্ত ভূমিকা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানান এসব শিশু শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, করোনা পরবর্তী পরিস্থিতিতে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী অনুপস্থিতির হার শতকরা ৩০-৩৫ ভাগ। তবে মাদ্রাসায় তুলনামূলক অনুপস্থিতি বেশি। এর সঠিক কারণ জানাতে শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। 

তবে তার ধারনা বাল্যবিয়ের কারণে ছাত্রী অনুপস্থিতির হার উদ্বেগজনক। কলাপাড়ায় ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৭ টি মাদ্রাসার দৃশ্যপট প্রায় একই ধরনের। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক উপস্থিতির হারও সন্তোষজনক নয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, ছাত্রী উপস্থিতি কম থাকার প্রকৃত কারণ জানার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

সর্বশেষ সংবাদ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ’—গোয়ালন্দে অর্থ উপদেষ্টা

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ’—গোয়ালন্দে অর্থ উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ২৩ ঘণ্টার বেশি সময় ধরে তিনি ভবনে অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ফটকের তালা খোলা হবে না। ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে ধীরগতির কারণে ২৬টি প্রেসকে বিশেষ নজরদারিতে রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক মাস বাকি থাকলেও নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ বেশির ভাগ প্রেসে শুরু হয়নি। গত রোববার পর্যন্ত মাধ্যমিক স্তরের মাত্র ২০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ১১৩টি প্রেসে মোট ৩০ কোটি ৬১ লাখ

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম