
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
