
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৮

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিস্থিতি পর্যালোচনায় আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ।
