মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬২৪ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:১৯

শেয়ার করুনঃ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের এ পরিমাণ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার। এক দিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ উভয় হিসাবেই রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

আরও

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক মান অনুযায়ী বর্তমানে এ পদ্ধতিতেই রিজার্ভের হিসাব উপস্থাপন করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এদিকে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ ও রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক লেনদেন এবং আর্থিক স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা রাখবে।

বৈদেশিকমুদ্রারিজার্ভঅর্থনীতি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

দৌলতদিয়া লঞ্চঘাটে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলছে পাউবো, পরিদর্শনে ইউএনও

দৌলতদিয়া লঞ্চঘাটে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলছে পাউবো, পরিদর্শনে ইউএনও

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

দেশে মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

চলতি বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের ঋণ পরিস্থিতি এবং ঋণের বোঝা কমাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, জনগণের ওপর মাথাপিছু ঋণের চাপ কমাতে সরকার রাজস্ব আদায়

দেশে জ্বালানি সংকটেও রপ্তানি আয় বাড়ল দুই মাসে

দেশে জ্বালানি সংকটেও রপ্তানি আয় বাড়ল দুই মাসে

নতুন বিনিয়োগে স্থবিরতা এবং জ্বালানি সংকটে উৎপাদনে থাকা শিল্পকারখানাগুলো যখন নানা সমস্যায় পড়েছে, তখন দেশের রপ্তানি খাতে এসেছে ইতিবাচক খবর। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় ৫ দশমিক ১২ শতাংশ বেশি। তবে রপ্তানি আয়ের প্রায় পুরোটাই এসেছে তৈরি

ছাদে সৌরবিদ্যুৎ, ২০৩০ সালে ২০০ কোটি ডলারের বাজার

ছাদে সৌরবিদ্যুৎ, ২০৩০ সালে ২০০ কোটি ডলারের বাজার

বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সম্প্রসারণ হলে ২০৩০ সালের মধ্যে এ খাতে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের সরঞ্জাম ও উপকরণের বাজার তৈরি হতে পারে। একই সঙ্গে গৃহস্থালি পর্যায়ে প্রযুক্তিটির ব্যাপক ব্যবহার হলে সর্বোচ্চ ২১ হাজার ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে উঠতে পারে, যা জাতীয় বিদ্যুৎ চাহিদার ৩৫ শতাংশ পর্যন্ত পূরণ করতে সক্ষম হবে বলে জানিয়েছে ডিস্ট্রিবিউটেড রিনিউএবল এনার্জি প্ল্যাটফর্ম (ডিআরইপি)। ডিআরইপি

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এ সুবিধা রোববার (৬ সেপ্টেম্বর) চালু হতে পারে। সাময়িক নগদ সংকট মোকাবিলার পাশাপাশি ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। যোগ্য গ্রাহকেরা ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণের অর্থ

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। আবেদনে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী কোনো একই