শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

রাষ্ট্রীয় শিল্পকারখানায় নতুন প্রাণ ফেরাতে বিনিয়োগকারীদের খুঁজছে সরকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১১:২৩

শেয়ার করুনঃ
রাষ্ট্রীয় শিল্পকারখানায় নতুন প্রাণ ফেরাতে বিনিয়োগকারীদের খুঁজছে সরকার

বন্ধ ও দীর্ঘদিনের লোকসানি ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করতে দেশি-বিদেশি বিনিয়োগ আহ্বান করেছে সরকার। এসব শিল্পপ্রতিষ্ঠান পরিচালনায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব, যৌথ উদ্যোগ, দীর্ঘমেয়াদি ইজারা কিংবা সরাসরি বিক্রিসহ বিভিন্ন মডেল বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে যেসব রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান এখনও সচল রয়েছে, সেসব প্রতিষ্ঠানের অব্যবহৃত জমিও শিল্পায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৪টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের ১২টি, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চারটি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১০টি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১৩টি এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, অধিকাংশ কারখানার জমিতে প্রয়োজনীয় অবকাঠামো আগে থেকেই রয়েছে। ফলে নতুন করে জমি অধিগ্রহণ কিংবা প্রাথমিক অবকাঠামো নির্মাণের প্রয়োজন হবে না। এতে বিনিয়োগ ব্যয় কমবে এবং প্রকল্প দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় প্রতিটি প্রতিষ্ঠানের জমির পরিমাণ, বিদ্যমান সম্পদ, অবকাঠামো, বাজার সম্ভাবনা এবং লাভজনক শিল্পে রূপান্তরের বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

আরও

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব
তালিকায় সচল প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অবস্থিত ২৪ দশমিক ৭৫ একর জমির মধ্যে ১০ একর অব্যবহৃত রয়েছে। দেশে বছরে প্রায় ৩৩ হাজার ২০০ থেকে ৪৭ হাজার ৭২২টি যানবাহনের চাহিদা থাকলেও প্রতিষ্ঠানটির বাজার অংশীদারিত্ব মাত্র ২ থেকে ৫ শতাংশ। সেখানে পূর্ণাঙ্গ মোটরযান উৎপাদন কারখানা, আধুনিক বডি ও রং কেন্দ্র এবং বৈদ্যুতিক গাড়ি সংযোজন কেন্দ্র স্থাপনের সুযোগ রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এটলাস বাংলাদেশ লিমিটেডের টঙ্গী কারখানার ৯ দশমিক ৬২ একর জমির মধ্যে ৬ দশমিক ১২ একর অব্যবহৃত রয়েছে। দ্রুত সম্প্রসারণশীল বৈদ্যুতিক মোটরসাইকেল বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

রাষ্ট্রায়ত্ত_শিল্পযৌথ_উদ্যোগ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বগুড়ার চয়পুকুরিয়ায় তিন লাখ টন উৎপাদনক্ষম পরিবেশবান্ধব আধুনিক ইস্পাত কারখানা স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমানে দেশে বছরে প্রায় ৯০ লাখ মেট্রিক টন ইস্পাত রডের চাহিদা রয়েছে, যার ৩০ লাখ টন আমদানিনির্ভর। সম্ভাব্য প্রকল্পটির আর্থিক অভ্যন্তরীণ মুনাফার হার ১৫ দশমিক ২৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৪টি শিল্পপ্রতিষ্ঠানের অধীনে ১০ হাজার একরের বেশি কৌশলগত শিল্পভূমি রয়েছে। বিদ্যমান শিল্প পুনরায় চালু, আধুনিকায়ন, পুনঃউন্নয়ন, ইজারাভিত্তিক পরিচালনা, যৌথ উদ্যোগ এবং কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে এসব সম্পদে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

আরও

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

সর্বশেষ সংবাদ

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত গ্রেফতার

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত গ্রেফতার

আইসিএবি-আইসিএসবি-ডিটিবিএ প্রতিনিধিদের পেশাগত মতবিনিময়

আইসিএবি-আইসিএসবি-ডিটিবিএ প্রতিনিধিদের পেশাগত মতবিনিময়

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে কারবারি গ্রেপ্তার

উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে কারবারি গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

এ সম্পর্কিত আরও পড়ুন

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী গোয়েন্দা প্রধান

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী গোয়েন্দা প্রধান

জাতীয় রাজস্ব বোর্ডে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এটিই বোর্ডের সবচেয়ে বড় পরিবর্তন বলে জানা গেছে। বৃহস্পতিবার একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে। রদবদলের সবচেয়ে আলোচিত বিষয় হলো, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ, সর্বোচ্চ বৃদ্ধি শতভাগ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ, সর্বোচ্চ বৃদ্ধি শতভাগ

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন এই বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে গঠিত সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান’ উপশিরোনামে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ই-বুকের তথ্য অনুযায়ী,

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ছাড়াল দুই লাখ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ছাড়াল দুই লাখ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। মঙ্গলবার ১১ আগস্ট সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে।

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অথবা চলতি মাসের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন পেলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশও বৃদ্ধি পাবে। সোমবার (৩ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে