
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৩:১০

বাজেট শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘বুজেট’ থেকে, যার অর্থ চামড়ার তৈরি অর্থ রাখার থলে। আধুনিক বাজেট ব্যবস্থার সূচনা হয় ব্রিটিশ শাসনামলে। ১৭৩৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী Robert Walpole রাজস্ব ব্যবস্থাপনায় একটি নতুন প্রক্রিয়া চালু করেন। তখন কর আরোপ হতো মূলত মদ ও তামাকের ওপর। কর সংক্রান্ত সব প্রস্তাব একটি ব্যাগে সংরক্ষণ করে পরে তা পার্লামেন্টে উপস্থাপন করা হতো—এটাই ইতিহাসের প্রথম বাজেট ধারণার ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
