
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ৯:২১

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে দেশের নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডিম, তেল, ডাল, আটা-ময়দা থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। ফলে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
