রবিবার, ৩১ মে, ২০২৬১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

যুদ্ধ সংকটে বাংলাদেশের পাশে আইএমএফ বিশ্বব্যাংকের সহায়তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৯:২৪

শেয়ার করুনঃ
যুদ্ধ সংকটে বাংলাদেশের পাশে আইএমএফ বিশ্বব্যাংকের সহায়তা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাইরেও অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত সংস্থা দুটির বসন্তকালীন বৈঠকের (স্প্রিং মিটিং) ফাঁকে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বর্তমানে ১১ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, আগামী জুনের মধ্যেই বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা পেতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অর্থমন্ত্রী আইএমএফের নির্বাহী পরিচালক উর্জিত প্যাটেল এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন জুট-এর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং রাজস্ব কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় বাড়ছে তেলের দাম, উদ্বেগে বিশ্ববাজার

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় বাড়ছে তেলের দাম, উদ্বেগে বিশ্ববাজার
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ঘাটতির মধ্যে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সেই চাপ আরও বাড়িয়েছে। ভ্যাট সংক্রান্ত অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সমস্যা সমাধানে কাজ করবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অর্থমন্ত্রী দাবি করেন, সার্বিক আলোচনা সফল হয়েছে এবং অর্থনীতির ঘাটতি পূরণে সরকার সফল হবে বলে তিনি আশাবাদী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দেন, আইএমএফের চলমান ঋণ কর্মসূচির আওতায় নিয়মিত কিস্তির অর্থ ছাড়ের পাশাপাশি অতিরিক্ত সহায়তার সম্ভাবনাও রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী জুন মাস এবং আসন্ন জাতীয় বাজেটের মধ্যেই বাংলাদেশ বাড়তি অর্থায়ন পাবে। উল্লেখ্য, উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোর জন্য আইএমএফ ৫০ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ২৫ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা তহবিল ঘোষণা করেছে। বর্তমানে বাংলাদেশ আইএমএফের ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে।

আইএমএফবিশ্বব্যাংকবাংলাদেশঅর্থনীতি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া

যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে জাতিসংঘের নিহতের সংখ্যা ভুল ও ভিত্তিহীন: দাবি শেখ হাসিনার

গণঅভ্যুত্থানে জাতিসংঘের নিহতের সংখ্যা ভুল ও ভিত্তিহীন: দাবি শেখ হাসিনার

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২৫ মে) ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানায় এডিবির ঢাকা অফিস। সফরকালে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ

দুই দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

দুই দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে

দেশের স্বর্ণবাজারে অস্থিরতা, সামান্য ঊর্ধ্বগতি

দেশের স্বর্ণবাজারে অস্থিরতা, সামান্য ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। সর্বশেষ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে তৈরি হওয়া আশাবাদ এবং ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসার ইঙ্গিত বিশ্ববাজারে প্রভাব ফেলেছে। এর পাশাপাশি উচ্চ সুদের হার দীর্ঘ সময় ধরে বজায় থাকবে—এমন ধারণা কিছুটা দুর্বল হওয়ায় বিনিয়োগকারীদের ঝুঁকিভাবনায় পরিবর্তন এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বুধবার (২০ মে) স্পট

কর আদায় না বাড়লে বাজেটে চাপ বাড়বে—সিপিডি

কর আদায় না বাড়লে বাজেটে চাপ বাড়বে—সিপিডি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর আদায় উল্লেখযোগ্যভাবে না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত “জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা” শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.২২৬ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.২২৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ১১ মে পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার