
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১৯:১৮

আগামী ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণ বাড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই।
