বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

বরিশালে মানব পাচারকারীর সন্ধান, নিঃস্ব হচ্ছে অভিবাসী প্রত্যাসীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুলাই ২০২৪, ২৩:৫৭

শেয়ার করুনঃ
বরিশালে মানব পাচারকারীর সন্ধান, নিঃস্ব হচ্ছে অভিবাসী প্রত্যাসীরা

বরিশালে প্রতারণার মাধ্যমে বিদেশে মানব পাচার এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নগরীর কাউনিয়া বাশেঁরহাটখোলা এলাকার বাসিন্দা শহিদুর এর ভাইয়ের ছেলে মুশফিকুর রহমান খান বাদী এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১০৮/২০২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই শিহাব জানিয়েছেন প্রাথমিক তদন্তে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মামলা সূত্রে জানা যায়, নগরীর কলেজ রোড তালভিটা এলাকার ভাড়াটিয়া বাসিন্দা নাসরিন বেগম (৪৫) এর সাথে কাউনিয়া বাশেঁরহাটখোলা এলাকার বাসিন্দা শহিদুর এর সাথে পূর্ব পরিচয় ছিল। নাসরিন বেগম শহিদুরকে জানায় তার স্বামী ঝালকাঠি থানার শেখেরহাট গ্রামের বাসিন্দা ছাবেদ আলী খন্দকারের ছেলে শহিদুল ইসলাম (৫২) ফ্রান্সে থাকেন এবং তিনি বাংলাদেশ থেকে সেখানে লোক নিতে পারেন। মামলার দুই নম্বর আসামী শহিদুল ইসলাম বিদেশ থেকে দেশে আসলে শহিদুরকে তাদের বাসায় ডেকে নেয় এবং তাকে স্বপরিবারে ফ্রান্সে নিয়ে যাবেন। বিনিময়ে তাকে ২৭ লাখ টাকা দিতে হবে। আসামীর কথা অনুযায়ী শহিদুর তাকে ২৭ লাখ টাকা প্রদান করেন। এরপর ২নং আসামী শহিদুল ইসলাম তার স্ত্রী নাসরিনের একাউন্টে আরো ১৯ লাখ টাকা জমা দিতে বলেন এবং জানান যে, ফ্রান্সে পৌঁছাবার পর তাদেরকে ১০ লাখ টাকা ফেরত দেওয়া হবে। সেই অনুযায়ী শহিদুর মামলার ১নং আসামী নাসরিন বেগমের একাউন্টে (জনতা ব্যাংক বরিশালের কর্পোরেট শাখা, হিসাব নম্বর ০০৭২ .... ৮৪) ১৯ লাখ টাকা জমা দেন। এরপর গত বছর ১৫ মে শহিদুর রহমান তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে ভারতে চলে যান। সেখানে তাদেরকে নদীয়ার একটি হোটেলে রাখা হয় এবং তাদের কাছ থেকে ২নং আসামী বাংলাদেশী পাসপোর্ট নিয়ে যায়। দীর্ঘ ৬ মাস হোটেলে থাকার পর তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ২নং আসামী শহিদুল ইসলাম তাদের কাছে আরো ৬ লাখ টাকা দাবি করে এবং না দিলে তাদেরকে অবৈধ হিসেবে ভারতীয় পুলিশের কাছে ধরিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়। ভুক্তভোগী শহিদুর বাংলাদেশ থেকে আত্মীয় স্বজনের মাধ্যমে আরো ৬ লাখ টাকা নিয়ে ২নং আসামীকে দেন। এরপর গত বছর ৪ ডিসেম্বর ভুক্তভোগী শহিদুর রহমান খান ও তার স্ত্রী সন্তানকে ফ্রান্সে নিয়ে যায় শহিদুল ইসলাম। ফ্রান্সে গিয়ে ভারতের মতো একইভাবে আরেকটি হোটেলে উঠায় তাদেরকে। সেখানে বাংলাদেশী টাকায় ৬ লাখ টাকা ভাড়া জমে যাওয়ায় ভুক্তভোগী তার এক আত্মীয়ের মাধ্যমে পুনরায় বাংলাদেশ থেকে ৬ লাখ টাকা নিয়ে হোটেল ভাড়া পরিশোধ করে পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগী শহিদুর প্রতারকের খপ্পড়ে পড়েছেন বুঝতে পারলেও নিজেই এখন পরিবার নিয়ে ফ্রান্সে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন মামলার বাদী মুশফিকুর রহমান খান। 

আরও

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল
মানব পাচার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে নাসরিন-শহিদুল দম্পতির প্রতারণার শিকার ঢাকার মাতুয়াইলের বাসিন্দা আতিক নামে একজনের  কাছ থেকে একইভাবে নাসরিনের একাউন্টে ২৩ লাখ টাকা নিয়ে তাকে ফ্রান্সে না নিয়ে প্রতারণা করেছে বলে জানা গেছে। আরও জানা গেছে, প্রতারক নাসরিন-শহিদুল দম্পতি তাদের বড় ছেলে নাদিম মাহফুজ ও নাসরিনের ভাই মিরন তালুকদারের মাধ্যমে বিদেশে লোক পাঠানোর নামে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে। 

জানা গেছে, বিদেশ পাঠানোর কথা বলে প্রথমে বাংলাদেশ থেকে লোক নিয়ে ভারতের নদীয়া জেলার কল্যাণী থানার এইমস হাসপাতালের কাছে একটি হোটেলে রেখে ওইসব লোকের নামে ভারতীয় জাতীয় পরিচয়পত্র, আধারকার্ড, ভারতীয় পাসপোর্ট বানিয়ে তাদেরকে বিদেশে পাঠায় এবং বিদেশ নিয়ে জীম্মি করে অর্থ হাতিয়ে নেয়।

আরও

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে জানার জন্য নাসরিনের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তার ছেলে নাদিম ফোন রিসিভ করে জানায় সে ব্যস্ত পরে কথা বলবেন। পরবর্তীতে আবারো ফোন দেওয়া হলে নাসরিনের ভাই পরিচয় দিয়ে মিরন তালুকদার নামে একজন বলেন, তার বোন ফোন রেখে বাড়িতে গেছে। এরপরই ফোনটি সংযোগ বিচ্ছিন্ন করেন।

মামলার বাদী মুশফিকুর রহমান জানান, শুধুমাত্র তার চাচার সাথেই প্রতারণা করেনি নাসরিন ও তার স্বামী শহিদুল ইসলাম। বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মানুষের সাথেই প্রতারণা করছে তারা। এদিকে মামলা দায়েরের পর প্রতারক নাসরিন তার সন্তানদের নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার আশংকা জানিয়ে বাদী মুশফিকুর রহমান জানান, নাসরিন ও তার সন্তানদের ফ্রান্সে ভিসা হয়ে গেছে। তাই তিনি এ ব্যাপারে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন। 

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই শিহাব জানান, প্রাথমিক তদন্তে প্রতারণার  বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এ বিষয়ে আরো তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা