
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ২৩:৩১

গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশের অভিযানে দুটি জবাইকৃত হরিণের চামড়া সহ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
২০ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রাম থেকে ২টি জবাইকৃত হরিণের চামড়া সহ ৩ জনকে আটক করে পুলিশ ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের হাবিবের ছেলে মোহেব্বুল্লাহ (১৮) মঠের খাল গ্রামের শাহজাহানের ছেলে শামীম(২০)দক্ষিন চরদুয়ানী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফরিদ(২৫)কে আটক করে পুলিশ ।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন বলেন,আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন। আবু বক্করসহ ঘটনায় আরও যারা জড়িত; তাদের সন্ধানে অভিযান অব্যাহত আছে ।