
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ১:১৯

নওগাঁয় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও মোড়ক ব্যবহার না করায় তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রবিবার (৯ এপ্রিল) বিকেলে জেলার আত্রাই উপজেলার কাজীপাড়া ও আত্রাই বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

রুবেল আহমেদ বলেন, আত্রাই উপজেলার কাজীপাড়া ও আত্রাই বাজার এলাকায় বেকারী কারখানা, ফিডের দোকান ও ইলেকট্রনিক্সের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাধন বেকারীকে মোড়ক ব্যবহার না করায় ৭ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে লিটর ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও পণ্যও মূল্য তালিকা প্রদর্শণ না করায় নিউ রানা এন্টাপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।