মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬১৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

ঝিনাইদহে জেলাব্যাপী চোরের উপদ্রবে অতিষ্ঠ মানুষ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:১৭

শেয়ার করুনঃ
ঝিনাইদহে জেলাব্যাপী চোরের উপদ্রবে অতিষ্ঠ মানুষ !

ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ার কলেজ ছাত্র হারুন অর রশিদ পড়ার টিবিলের উপর মোবাইল ও মানিব্যাগ রেখে কিছু সময়ের জন্য পাশের রুমে যান। মুহুর্তের মধ্যে তার মোবাইল ও মানিব্যাগ উধাও হয়ে যায়। ছাত্রাবাসের বাইরে বেরিয়ে তিনি জানতে পারেন মহল্লার একাধিক বাড়িতে চোরে হানা দিয়েছে। 

একই পাড়ার সুমন ব্যানার স্ত্রী হেনা বেগম জানান, তিনি বাড়িতে ঢুকে দেখেন এক অপরিচিত মহিলা তার ঘরে ঢুকে আলমিরা ও ড্রয়ার তছনছ করছে। গৃহবধু মিনারা আসিফ জানান, তার ঘরের জানালা দিয়ে ড্রেসিং টেবিলের পেছন ভেঙ্গে চোরেরা জিনিসপত্র নিয়ে গেছে। 

আরও

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের নাইমুল হকের মেয়ে সুমাইয়া চোরকোল গ্রামে মায়ের সঙ্গে ধর্মসভা শুনে এসে রাত ১২টার দিকে ঘরে শুয়ে পড়েন। রাত ৩টার দিকে তার গলায় থাকা সোনার চেইনটি চোরে ছিড়ে নিয়ে চম্পট দেয়। দরিদ্র ঘরের মেয়ে সুমাইয়াকে তার পিতা খুব কষ্ট করে আটআনা ওজনের সোনার চেইনটি বানিয়ে দিয়েছিলেন। 

একই গ্রামের নাজমুস সাকিব জানান, তিনি ঘরে শুয়ে ছিলেন। মধ্যরাতে একটি অপচিতি হাত জানালা দিয়ে তার মোবাইল নিতে উদ্যোত হলে তিনি চিৎকার করে উঠেন। এ ভাবে সারা জেলায় চোরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরে চুরি হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে চুরি হচ্ছে। 

আরও

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার
চোরের উপদ্রব
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ঝিনাইদহের বিভিন্ন শহর থেকে মটরসাইকেল চুরি হচ্ছে। সংসারে অভাব অনটন ও ব্যবসায়ীক আর্থিক মন্দার মধ্যে জেলাব্যাপী এই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে মানুষ। পুলিশ চোর ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতার করলেও পরিস্থিতি স্বভাবিক হওয়া লক্ষন নেই। তথ্য নিয়ে জানা গেছে, সম্প্রতি ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সদর উপজেলার ঘোড়ামাারা গ্রামে একই চক্র ডাকাতি সংঘটিত করে।

 ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবারক্রাইম বিভাগ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৯ ফেব্রয়ারি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলোজোড়া গ্রামের রঙ্গু শেখের ছেলে শফিকুল ইসলাম, কান্দাকুল গ্রামের রমজান শেখের ছেল সুমন শেখ, মালিখালী গ্রামের রঙ্গু মোল্লার ছেলে মতজেল মোল্লা, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আব্দুল জলিল, সদর উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আখিরন নেছা শিউলী ও মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মেরিনা খাতুন বৃষ্টিকে গ্রেফতার করে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল নামে এক ডাকাত সদস্য স্বীকার করে যে, তারা ডাকাতি মামলার হাজিরা দিতে ঝিনাইদহে এসে পবহাটী ও ঘোড়ামারা গ্রামে ডাকাতির কাজে অংশ নেয়। 

এদিকে গত ২১ ফ্রেব্রয়ারি মহেশপুর উপজেলার বোয়ালিয়া নামক স্থানে দিনদুপুরে রাস্তায় দড়ি বেধে ছিনতাই করা হয়। ঘটনার দিন ভারতগামী বাংলাদেশী যুবক রাসেল আহম্মেদ শাওনের প্রাইভেট কারটি থামিয়ে নগদ ৩০ হাজার টাকা, ৪টি মোবাইল, হাতঘড়ি ও স্ত্রীর সোনার চুড়ি এবং কানের দুল নিয়ে যায়। 

সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন এলাকাবাসির উদ্বৃতি দিয়ে গনমাধ্যমকর্মীদের জানান, সাধুহাটি গ্রামের ধর্মতলা পাড়ার খুশিদের একটি গরু চুরি হয়েছে। এছাড়া উত্তরনারায়নপুর স্কুল পাড়ার বাসিন্দা ব্যবসায়ী আজিজুলের নামাজে জানাাজা চলা মুহুর্তে তার প্রতিষ্ঠান থেকে ১২০ বস্তা চাল চুরি হয়েছে। এ ভাবে প্রায় জেলার বিভিন্ন প্রান্তে ছোটখাট চুরির ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। 

সচেতন মহল মনে করছেন, আর্থিক মন্দা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারণে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এখন গ্রামে ও পাড়া মহল্লায় পালাক্রমে পাহারা বসিয়ে প্রতিকার পাওয়া যেতে পারে বলে অনেকে মনে করছেণ। তবে এ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ওয়ার্ড মেম্বর ও ইউপি চেয়ারম্যানদের নিদেৃশনা দিলে চুরির ঘটনা কমে আসতে পারে বলেও অনেকে মনে করছেন। 

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুুর রহমান বলেন, চোরের উপদ্রব রুখতে অভিযান জোরদার করা হযেছে। এছাড়া বিশাল জেলায় চুরি ঠেকাতে শুধু পুলিশের অভিযান বা টহল কার্যকর ভুমিকা রাখা সম্ভব নয়। এই অবস্থায় এলাকাবাসী ও কমিউনিটি পুলিশের সম্পৃক্ততা দরকার। যে কারনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীদের জোটবদ্ধ হয়ে পাহারা দেয়ার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে পাড়া মহল্লায় সভা-সমাবেশ করার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

৯ নভেম্বর বসছে সংসদ, অধিবেশন চলতে পারে ১০ দিন

৯ নভেম্বর বসছে সংসদ, অধিবেশন চলতে পারে ১০ দিন

মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল রাজধানীর মিরপুরের পোশাকশিল্প

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল রাজধানীর মিরপুরের পোশাকশিল্প

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সোলার এক্সপোর উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সোলার এক্সপোর উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক