
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরতে এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।
