মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

তরুণ-তরুণীকে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনায় আটক ৪

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ২৩:৩৭

শেয়ার করুনঃ
তরুণ-তরুণীকে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনায় আটক ৪

ঢাকার ধামরাইয়ে তরুণ তরুনীকে জিম্মি করে একটি বাসার কক্ষে আটক করে তাদের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করার অভিযোগে চার চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৪।এ সময় আটক তরুণ তরুনীকেও উদ্ধার করে র্যাব -৪।

মঙ্গলবার (২৪ মে) সকালের দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের মোকলেছুর রহমানের বাড়ি থেকে ওই তরুণ-তরুণীকে উদ্ধার ও জিম্মিকারিদের আটক করা হয়।

আরও

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ হিসাব চেয়ে দুদকের উদ্যোগ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ হিসাব চেয়ে দুদকের উদ্যোগ

গ্রেফতাররা হলো, ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিন হাতকোড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ আল আমিন (৩০), কৃষ্ণ পুরা গ্রামের মৃত মহর আলীর ছেলে মোঃ আরিফুজ্জামান পিন্টু (৩৬), বারবাড়িয়া গ্রামের মোঃ আব্দুস সাওারের ছেলে মোঃ আবু বকর সিদ্দিক (৩৫) ও চারিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৭)।

ভুক্তভোগী তরুণী ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার মুক্তার আলীর বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। ভুক্তভোগী তরুণ (১৯) তরুণী (১৬) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষি প্রশিক্ষন ইনিস্টিটিউটের শিক্ষার্থী।

আরও

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল
তরুণ-তরুণী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

র্যাব জানায়, সাভারে ফোন সারাই শেষে রাত ১১টার দিকে বারবাড়িয়া বাসস্ট্যান্ডে নামেন ওই তরুণী। এসময় সেখানে তার দেখা হয় ওই তরুণের সাথে। পরে তারা একত্রে ভুক্তভোগী তরুণীর বাড়ির দিকে যেতে থাকলে গ্রেফতার আসামীরা স্থানীয় মোঃ মোকলেছুর রহমানের বাড়ির সামনে তাদেরকে পথরোধ করে বিভিন্ন প্রশ্ন করে ও ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে তারা তাদেরকে মোকলেছুর রহমানের বাড়ির একটি কক্ষে নিয়ে জিম্মি করে আটকে রেখে ছবি তুলে নেয় ও সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করার হুমকি দিয়ে তরুণের বাবার কাছে ফোন করে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা ওই দুইজনকে রাত ভর আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

পরে সকালের দিকে ওই তরুণ টাকা আনার কথা বলে কৌশলে র্যাবকে বিষয়টি জানালে সিপিসি-৩ র্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে ও এতে জড়িত ৪ জনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ১টি বাজাজ পালসার মোটর সাইকেল ও চাঁদাবাজির নগদ ৩২,০০০ (বত্রিশ হাজার) টাকা জব্দ করে।

এবিষয়ে মানিকগঞ্জ সিপিসি-৩ র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। 

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের