
প্রকাশ: ৮ মে ২০২২, ৩:৫

র্যাব-৮’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে। আজ রবিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন সারুকদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-৮ সিপিসি-২ এর ডিএডি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার সারুকদিয়া গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে মৃত আঃ রাজেক মাতুব্বরের ছেলে মোঃ টিটল মাতুব্বর ওরফে টিটু (৩৩), নয়া মুন্সির পুত্র ফরিদ মুন্সি (২৬) ও অনিল বিশ^াসের পুত্র পল্লব বিশ^াস ওরফে কালু (২৮) কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৬ হাজার ৪শ’ টাকা এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সিম কার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করে র্যাব।

এ ঘটনায় র্যাব বাদী হয়ে আটককৃতদের আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।