
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০:৩৬

পটুয়াখালীর কলাপাড়ায় মো.শাহআলম হাওলাদার নামে এক ঠিকাদারের বাড়ীতে ১০/১৫ জনের একদল দূর্বৃত্তরা হামলা করে নগদ টাকা ও স্বর্নলংকার লুট করে নিয়েছে। শনিবার গভীর রাতে ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। দূর্বৃত্তরা নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও অন্ততঃ ২০ ভরি ওজনের স্বর্নলংকার লুট করে নেয় বলে বাড়ীর মালিক দাবী করছেন।
ঠিকাদার মো: শাহআলম খলিফা জানান, ১২ /১৩ জনের ওই ডাকাত দল প্রত্যোকেই মুখোশধারী ছিল । তাদের হাতে ধারালো অস্ত্র ছিল । তারা একত্রিক হয়ে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায় । এসময় তার এক ভাগ্নে মো.মিজানুর রহমানের (৩০) হাত-পা বেঁধে ফেলে, এসময় বাড়ীর অন্যান্যদের ভয়-ভীতি দেখিয়ে ল্যাপ- তোষক দিয়ে তাদের ঢেকে রাখে ।
এসময় তাদের ষ্টীল আলমীরা ও আসবাবপত্র তছনছ করে নগদ ওই টাকা ও মহিলাদের পরিধেয় স্বর্নালংকার সহ ঘরে রাখা র্স্বনালংকার লুট করে নেয় । তবে দুর্বৃত্তরা কাউকে গুরুতর কোন আঘাত করেনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম জানান, আমরা ঘটনাস্থলে এসেছি, বিষয়টি তদন্ত চলছে । তবে কোন মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
