
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৫

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুশিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধরের অভিযোগে শিশুটির বাবা শাহজালাল রুমিকে ঘিরে পুলিশের অভিযান ও তদন্ত নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রথমে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানানো হলেও পরে পুলিশ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেনি। এখন তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে চাইছে না পুলিশ।
