রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

সরকারি বাওড়ের আড়াই’শ বিঘা জমি ব্যক্তির নামে রেকর্ড !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২, ০:৪

শেয়ার করুনঃ
সরকারি বাওড়ের আড়াই’শ বিঘা জমি ব্যক্তির নামে রেকর্ড !

জেলা প্রশাসন জেগে ঘুমানোর ফলে ঝিনাইদহের মহেশপুরের একটি বাওড়ের আড়াই’শ বিঘা জমি ব্যক্তির নামে রেকর্ড হয়েছে। কি ভাবে সরকারী সম্পত্তি ব্যক্তি বিশেষ হাতিয়ে নিল এ নিয়ে যেমন কোন তদন্ত নেই তেমনি নেই জবাবদিহীতা। ভাবদিয়া নামের এই বাওড়টি মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত। 

প্রশাসনের রহস্যজনক নীরবতার কারণে সরকারী বাওড়টির প্রায় ২৫০ বিঘা বিল শ্রেণীর জমি দখলদাররা তাদের নামে রেকর্ড করে নিয়েছেন। এখন সরকারের পক্ষ থেকে মামলা করে দখল ঠেকানোর চেষ্টা চলছে। অবশ্য স্থানীয়রা বলছেন এটা নামমাত্র মামলা। এর সঠিক তদ্বির নেই, নেই শক্ত প্রতিবাদ। অবশ্য সরকারি কর্মকর্তারা বলছেন, এই বিল নিয়ে ঝামেলা আছে।

আরও

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

 ইতিপূর্বে ভুমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায় বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা আর ভাবদিয়া গ্রামের মাঝ দিয়ে ভাবদিয়া বাওড়টি বয়ে গেছে। এস.এ রেকর্ডে বাওড়ে তিনটি দাগে রয়েছে ২৫২ একর ৭ শতক সরকারি জমি। বাওড়টি দিয়ে পাশ^বর্তী ৩২৬ টি মৌজার মাঠের পানি বড়বিল হয়ে কোদলা নদীতে নেমে যেতো। বর্তমানে বাওড়ে অর্ধশত বড় বড় পুকুর কাটা হয়েছে। 

সেখানে দখলদাররা মাছের চাষ করেন। এই পুকুর কাটার কারনে বর্ষা মৌসুমে মাঠের পানি আর নামতে পারে না। ফলে কৃষকের ফসল পানিতে ডুবে যায়। বাঁশবাড়িয়া ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ^াস জানান, ভবদিয়া বাওড়টি সরকারি। 

আরও

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

এই বাওড়ে সরকারি জমি এস.এ ও সিএস রেকর্ডে সরকারের ১ নম্বর খতিয়ানে ছিল। আর.এস রেকর্ডের ৭১ জনের নামে রেকর্ড হয়েছে। যা তাদের নজরে আসলে রেকর্ড সংশোধনের মামলা করেন। বর্তমানেও ৭১ টি মামলা চলছে। ব্যক্তির নামে রেকর্ড হওয়া জমির ছাপা পরচা এখনও তারা পাননি, পেলে বুঝতে পারবেন সরকারের জমি কতটুকু আছে। ভুমিহীনদের বন্দোবস্ত দেওয়া প্রসঙ্গে ওই ভুমি কর্মকর্তা বলেন, ইতিমধ্যে বন্দোবস্ত বাতিল করা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার জানান, অল্পদিনে বাওড়টি বে-দখল হয়ে গেল। বড় বড় পুকুর কেটে দুই গ্রামের মানুষ বাওড়ের জমি দখল করেছে। আনুমানিক ২৫ বছর ধরে জমিগুলোতে পুকুর কাটা হয়। গোটা বাওড়ের জমি দখলদারদের কবলে চলে গেছে। তিনি আরো জানান, দখলদাররা আর এস রেকর্ডের সময় সরকারি কর্তাদের ম্যানেজ করে নিজেদের নামে রেকর্ড করিয়েছেন। এখন তারাই মালিক বলে প্রচার দিচ্ছেন। 

গাড়াপোতা গ্রামের আতিয়ার রহমান জানান, একটি সময় ছিল তারা বাওড়ে মাছ ধরতেন। দেশিয় সব মাছ পাওয়া যেতো। বাওড় পাড়ের মানুষের মাছ কিনতে হতো না, অনেকে মাছ বিক্রি করে সংসার চালাতেন। যা এখন স্বপ্নের মতো মনে হয়। 

আব্দুল হক জানান, জায়গাটি বাওড়ের ছিল। ভুমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া জমি তারা ক্রয় করেন। এভাবে তারা জমির মালিক হয়েছেন। তিনি আরো জানান, আর.এস রেকর্ডে জমি তাদের নামে রেকর্ড হয়েছে। সরকার সকলের দখল উচ্ছেদ করলে তিনিও ছেড়ে দেবেন। 

বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনিচুল হক জানান, তারা ভাবদিয়া বাওড়ের জমি ফেরত পেতে কাজ করে যাচ্ছেন। তবে এই জমি নিয়ে একটু সমস্যা রয়েছে। ইতিপূর্বে নানা ভাবে জমি জনগনকে দেওয়া হয়েছে। সেখান থেকে ফেরতের জন্য মামলা চালানো হচ্ছে। আশা করছেন সরকারের জমি সরকারের ঘরে ফিরে আসবে।

সরকারি জমিব্যক্তির নামে রেকর্ড
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার