
প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ১৫:৫৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে ইয়াবা ট্যাবলেটসহ জিল্লুর রহমান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত জিল্লুর কুষ্টিয়া জেলা সদরের ১৯নং ওয়ার্ডের চৌহাস এলাকার মৃত আ. মান্নান মুন্সির ছেলে।

থানা সূত্র জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী জিল্লুর রহমানকে গ্রোপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১'শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার এসআই খলিলুর রহমান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।