
প্রকাশ: ২ আগস্ট ২০২১, ২:৮

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের বাদুরতলী স্লুইজ গেট সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতার হয়।
এ ঘটনায় রোববার রাতে ওই শিশু কন্যার পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বাদুরতলী স্লুইজ সংলগ্ন এলাকায় ওই শিশু কন্যা ও কিশোরের পরিবার একই বাড়িতে ভাড়া থাকে।

গতকাল বিকালে ওই শিশু কন্যা ওই কিশোরের ঘরের দোতলায় যায়। এসময় ওই শিশু কন্যার গোপনাঙ্গে হাত দেয় কিশোর। শিশুটির ডাকচিৎকারে তার মা এগিয়ে আসলে ওই কিশোর পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।