
প্রকাশ: ১ আগস্ট ২০২১, ১৭:৪৬

টেকনাফের মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ডাকাত হাবিবুল্লাহ (৩২) কে আটক করেছে আর্মড পুলিশ (এপিবিএন)।
সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি’র ৯ নং ওয়ার্ডের জুম্মাপাড়ার মৃত কালা চানে’র পুত্র হাবিবুল্লাহ(৩২)।
শনিবার রাত ৯টায় কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
৩১ জুলাই শনিবার ১.৩০ টায় টেকনাফে’র জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-সি/২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বর্বর্তী এলাকা থেকে তাকে আটক করে।

কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে ১৬ এপিবিএন পুলিশের একটি চৌকস টিম জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-সি/২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হতে হাবিবুল্লাহ(৩২)কে আটক করে।
সে পেশায় ইয়াবা ব্যবসায়ী অস্ত্রধারী সন্ত্রাসী ও হ্নীলা ইউপি’র জাদিমুড়া এলাকার স্থানীয় ও রোহিঙ্গা সন্ত্রাসীদের গডফাদার বলে ব্যাপক পরিচিত।
আটককৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।