
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ৪:৪০
নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ রংপুর র্যাঞ্জার্সকে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে দেয়নি খুলনা টাইগার্স। লক্ষ্যটা আরও সহজ করে দেন রহমতউল্লাহ গুরবাজ ও রাইলি রুশোর অসাধারণ ব্যাটিং। ম্যাচটিতে অনায়াস জয়ে চলতি বিপিএলে টানা তৃতীয় জয় তুলে নিল মুশফিকুর রহিমের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচটিতে রংপুরকে ৮ উইকেটে হারায় খুলনা।
৪৫ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। টুর্নামেন্টে এটা রংপুরের টানা চতুর্থ হার। আর খুলনার টানা তৃতীয় জয়। অসাধারণ ব্যাট চালিয়েছেন খুলনার ওপেনিং ব্যাটসম্যান গুরবাজ। মুকিদুল ইসলামের বলে মোস্তাফিজুর রহমানকে ক্যাচ দেওয়ার আহে ২২ বলে এক চার ও চার ছক্কায় ৩৭ রান করেন আফগান এই ব্যাটসম্যান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব