বুধবার, ১ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

সেমিফাইনালের দৌড়ে একধাপ এগিয়ে নিউজিল্যান্ড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৩, ৩:২

শেয়ার করুনঃ
সেমিফাইনালের দৌড়ে একধাপ এগিয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিতের পর শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জ ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়া। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। লঙ্কানদের চ্যাম্পিয়নস ট্রফি স্বপ্ন ভেঙে দিয়ে চলতি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে একধাপ এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রানের লক্ষ্য দাঁড় করায় লঙ্কানরা। জবাবে অল্প পুঁজির লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে শুরু করে কিউইরা। শেষ পর্যন্ত ১৬০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে বর্তমান ওয়ানডে রানার্স-আপরা।

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানদের ১৭১ রানের পুঁজি এক ফুঁ দিয়েই উড়িয়ে দিতে চেয়েছিল কিউইরা। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে। মারমুখী ব্যাটিংয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন তারা।

আগ্রাসী ব্যাটিংয়ে ব্যক্তিগত অর্ধশতকের খুব কাছে চলে গিয়েছিলেন রাচিন এবং কনওয়ে। তবে দলীয় ৮৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ব্যক্তিগত ৪৫ রানে সাজঘরে ফেরেন কনওয়ে। ফিফটির আগেই থেমেছেন রাচিনও। দলীয় ৯৩ রানের মাথায় ৩৪ বলে ৪২ রানে ফেরেন এ অলরাউন্ডার।

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

হুট করে জোড়া উইকেট হারালেও রানের চাকা থেমে যায়নি কিউইদের। লঙ্কান বোলারদের চেপে বসতে দেননি চারে নামা ড্যারিল মিচেল। আর দারুণ এক কার্যকরী কার্যকরী ব্যাটিংয়ে জয়ের একদম দ্বারপ্রান্তেই ছিলেন এই ব্যাটার।

তবে জয়ের স্বাদ নেওয়ার কয়েক মিনিট আগে প্যাভিলিয়নে ফেরেন এ ব্যাটার। ৩১ বলে ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন তিনি। শেষ দিকে ফিলিপসের ১০ বলে ১৭ রানে ১৬০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস দুটি এবং মাহিশ থিকশানা এবং দুশমন্থ চামিরা একটি করে উইকেট নেন

এই জয়ে টেবিলের চারে নিউজিল্যান্ড। পাকিস্তান অথবা আফগানরা বিশাল ব্যবধানে না জিতলে কিউইরাই সেমিতে যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এর আগে, ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ৮ বলে ব্যক্তিগত ২ রানে সাউদির বলে উইকেটের পেছনে লাথামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পাথুম নিশাঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৩ রানে নিশাঙ্কা ফেরার পর ৭ বলে ৬ রানে বিদায় নেন কুশল মেন্ডিসও।

লঙ্কান অধিনায়কের বিদায়ের পর ক্রিজে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। ট্রেন্ট বোল্ডের বলে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১ রানে এই টপ-অর্ডার ব্যাটার ফিরলে বেশ চাপে পড়ে লঙ্কানরা।

এক বাউন্ডারিতে ম্যাচে ফেরার বার্তা দিলেও সামারাবিক্রমার পথই অনুসরণ করেন চারিথ আসালঙ্কা। ৮ বলে ৮ রানে বোল্ডের বলে বোল্ড হয়ে ফেরেন এ ব্যাটার। ৭০ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা লঙ্কানরা পরের ৭ বলে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই আবারও ধাক্কা খায়।

তবে একপ্রান্তে সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে অন্যপ্রান্তে দাঁড়িয়ে চলতি আসরে দ্রুততম হাফ-সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। ৯ বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে দ্রুততম ফিফটির এ মাইলফলকে পৌঁছান ২২ বছর বয়সী এ ওপেনার। তবে এরপর খুব বেশি সময় ক্রিজে থিতু হওয়া হয়নি তার।

ব্যক্তিগত ৫১ রানের মাথায় থেমেছে পেরেরার ঝোড়ো গতির ব্যাটিং। ২২ বলে অর্ধশতকের পর পরের ৭ বলে ব্যক্তিগত স্কোরশিটে ১ রান যোগ করতেই লকি ফার্গুসনের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে নিজের শেষ অধ্যায়টা রচনা করেন এ ওপেনার।

৭০ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা এবার অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজের থেকে একটু বেশিই বোধহয় প্রত্যাশা করছিল। ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে সেই আশার বাণীতে তিনিও কিছুটা আভাস দিচ্ছিলেন। তবে ৩৪ রানের জুটি গড়ে তিনিও ফিরেছেন প্যাভিলিয়নে। স্যান্টনারের বলে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৭ বলে ১৬ রান করে তিনি।

এরপর দলীয় ১১৩ রানে ৮ উইকেট হারালেও শেষ দিকে মাহেশ থিকশানার ৩৯* রানে ও দিলশান মাদুশঙ্কার ১৯ রানের সুবাদে ৪৬ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে লঙ্কানরা।

কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট তিনটি, লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার দুটি করে এবং টিম সাউদি একটি করে উইকেট নিয়েছেন।

নিউজিল্যান্ড
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত