
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ৩:১৪

জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে দিনাজপুরের বিরামপুরে মো. ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবক মারা গেছে। করোনা ভাইরাস সন্দেহে ওই ব্যক্তির বাড়ির আশপাশের আরও কিছু বাড়ির লোকজনকে হোম কোয়রেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।
ওই যুবকে পরিবার সূত্রে জানা যায়, চলতি ১ মার্চে কুমিল্লার লাকসাম উপজেলায় স্থানীয় তিন যুবকসহ কাজের সন্ধানে যান। সেখানে গিয়ে তার শরীরে জ্বর অনুভব হলে সে ১০ মার্চ এলাকায় ফিরে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। গত রবিবার দিবাগত ভোর রাতে নিজ বাড়িতেই মারা যায়।
